বিনা খরচে স্নাতকোত্তর পড়ুন হাজারো দ্বীপের দেশ অস্ট্রেলিয়ায়

২২ মে ২০২২, ০৫:৫৩ AM
ফ্লিন্ডার ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া

ফ্লিন্ডার ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া © সংগৃহীত

হাজারো দ্বীপের দেশ অস্ট্রেলিয়া। জিও সায়েন্স অস্ট্রেলিয়ার তথ্য অনুযায়ী, সেখানে ৮ হাজার ২২২টি দ্বীপ রয়েছে। সিডনি অপেরা হাউস এবং পৃথিবীর বিখ্যাত প্রবাল প্রাচীর ‘গ্রেট ব্যারিয়ার রিফের’ জন্য অস্ট্রেলিয়া বিখ্যাত। বাংলাদেশের চেয়ে আয়তনে দেশটি প্রায় ৫২ গুণ বড়। কিন্তু জনসংখ্যা মাত্র আড়াই কোটি। উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্যও অস্ট্রেলিয়া একটি পছন্দের গন্তব্য। প্রতিবছর অনেক বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য আসেন। অস্ট্রেলিয়া সরকারও বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে নানান ধরনের স্কলারশিপ দিয়ে থাকে।

তেমনই একটি স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার ইউনিভার্সিটি। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আাগমী ৫ আগস্ট। 

পড়ুন স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে ইতালির মিলান ইউনিভার্সিটি

‘অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম স্কলারশিপ (এজিআরটিপিএস)’ এর আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এছাড়াও প্রোগ্রাম চলাকালীন জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য প্রতিবছর ২৮ হাজার অস্ট্রেলিয়ান ডলার প্রদান করা হবে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১৮ লাখ টাকা। এছাড়াও চিকিৎসা ভাতা, বিমান ভাড়া এবং গবেষণা ভাতা প্রদান করা হবে।

শিক্ষার্থীরা অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এবং ফিনান্স, মার্কেটিং, প্রত্নতত্ত্ব, কলা, আন্তর্জাতিক সম্পর্ক, বায়োটেকনোলজি, ব্যবসায় প্রশাসন, ডেটা সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আইন, ​​মেডিসিন এবং নার্সিংসহ বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর করতে পারবেন। এ স্কলারশিপের মেয়াদ ২ বছর। 

ফ্লিন্ডার ইউনিভার্সিটি দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ১৯৬৬ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এটি ব্রিটিশ ন্যাভিগেটর ম্যাথিউ ফ্লিন্ডার্সের সম্মানে নামকরণ করা হয়েছিল। ম্যাথিউ ফ্লিন্ডার্স উনিশ শতকের গোড়ার দিকে দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলরেখা অন্বেষণ ও জরিপ করেছিলেন।

আরও পড়ুন প্রধানমন্ত্রী ফেলোশিপ নিয়ে স্নাতকোত্তর ও পিএইচডি পড়ুন বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে

সুযোগ-সুবিধাসমূহ:

*  শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। 
* প্রোগ্রাম চলাকালীন জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য প্রতিবছর ২৮ হাজার অস্ট্রেলিয়ান ডলার প্রদান করা হবে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১৮ লাখ টাকা। 
* এছাড়াও চিকিৎসা ভাতা, বিমান ভাড়া এবং গবেষণা ভাতা প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতাসমূহ:

* স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* বিষয়ভেদে দেয়া প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে হবে।
* ইংরেজি ভাষার দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইএলটিএস একাডেমিক-এ ওভারঅল ব্যান্ডস্কোর ৬.৫ থাকতে হবে। 

প্রয়োজনীয় নথিপত্র:

* আবেদনকারীর পাসপোর্ট এবং ছবি।
* একাডেমিক পেপারস।
* স্টেটমেন্ট অব পারপাস।
* রেফারেন্স লেটার দুইটি।
* আইএলটিএস স্কোর। 
* রিসার্চ প্রপোজাল।
* আবেদনকারীর সিভি।
* অন্যান্য পেপারস (যদি থাকে)। 
* আবেদন ফি হিসেবে ৭০ অস্ট্রেলিয়ান ডলার (অফেরতযোগ্য), যা প্রায় ৫ হাজার বাংলাদেশী টাকা।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।  বিস্তারিত জানতে পড়ুন

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬