মতলবে কমছে চিরচেনা শিমুল গাছ

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৪ PM
ফুলে ভরা শিমুলের ডাল

ফুলে ভরা শিমুলের ডাল © টিডিসি ফটো

ঋতুরাজ বসন্তের শুরুতেই চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গ্রামবাংলার প্রকৃতি রাঙিয়ে ফুটেছে শিমুল ও পলাশ। রক্তিম ফুলে সেজে উঠেছে সড়কের পাশ, শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণ ও গ্রামের আঙিনা। তবে প্রকৃতির এই রঙিন আবহের মাঝেও শিমুল গাছের সংখ্যা আগের তুলনায় কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, উপজেলা ষাটনল পর্যটন কেন্দ্রে, দেওয়ানজিকান্দি, একলাশপুর, দাসের বাজারসহ প্রত্যন্ত গ্রামে গুটি কয়েক শিমুল গাছে ফুল দেখা গেছে।

বসন্তের আগমনী বার্তা হিসেবে শিমুল-পলাশের লাল আভা দীর্ঘদিন ধরেই গ্রামবাংলার পরিচিত দৃশ্য। কোকিলের ডাক, গাছে নতুন পাতা ও মুকুল প্রকৃতিতে প্রাণের সঞ্চার করে। কিন্তু কালের বিবর্তন, অব্যবস্থাপনা ও নতুন করে রোপণের অভাবে শিমুল গাছ ক্রমেই বিলুপ্তির পথে।

স্থানীয়দের মতে, শিমুল শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এক সময় এটি অর্থনৈতিক সম্পদও ছিল। গাছের তুলা সংগ্রহ করে লেপ- তোশক ও বালিশ তৈরি হতো। অনেকেই তা বিক্রি করে আয় করতেন। পাশাপাশি গ্রামীণ চিকিৎসায় শিমুলের বিভিন্ন অংশ ব্যবহার করা হতো।

বিশেষজ্ঞরা বলছেন, বসন্ত মানেই শিমুল-পলাশের রঙে সেজে উঠা প্রকৃতি। তবে শিমুল গাছ সংরক্ষণ ও নতুন করে রোপণে সচেতনতা বাড়ানো জরুরি। পরিবেশ ও ঐতিহ্য রক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

প্রকৃতির আগুনরাঙা এই বার্তা যতই হৃদয় ছুঁয়ে যাক, শিমুল গাছ রক্ষায় কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো শুধু গড়েই চিনবে ফাগুনের রক্তলাল শিমুল।

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9