স্কলারশিপে স্নাতকোত্তর করুন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, উপবৃত্তিসহ থাকছে নানা সুবিধা

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৭ PM
যুক্তরাজ্যে উইডেনফেল্ড হফম্যান স্কলারশিপে স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই

যুক্তরাজ্যে উইডেনফেল্ড হফম্যান স্কলারশিপে স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর প্রোগ্রামে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ‘উইডেনফেল্ড হফম্যান স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা কোর্সভেদে ভিন্ন ভিন্ন। 

যেসব বিষয়ে অধ্যয়নের সুযোগ পাবেন

সিভিল ল, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক পলিসি, অ্যাডভান্সড কম্পিউটার সোয়েন্স, আফ্রিকান স্টাডিজ, বায়োডাইভার্সিটি, কনজারভেশন এন্ড ম্যানেজমেন্ট, সোশ্যাল পলিসি, চািইনিজ স্টাডিজ, ডিপ্লোম্যাটিক স্টাডিজ, এডুকেশন, এনার্জি সিস্টেমস, এনভারনমেন্টাল চ্যাঞ্জ এন্ড ম্যানেজমেন্ট, সোশ্যাল ইন্টারভেনশন এন্ড পলিসি ইভালুয়েশন, ফিন্যান্সিয়াল ইকোনমিক্স, গ্লোবাল গভার্ন্যান্স এন্ড ডিপ্লোম্যাসি, হেলথ সায়েন্স এন্ড ইপিডেমিওলোজি, ইন্টারন্যাশনাল হেলথ এন্ড ট্রপিক্যাল মেডিসিন, ইসলামিক স্টাডিজ এন্ড হিস্টোরি, মাইগ্রেশন স্টাডিজ, সোশ্যাল সায়েন্স ও ওয়াটার সায়েন্সসহ বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর করতে পারবেন।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে;

*জীবনযাত্রার খরচের জন্য উপবৃত্তি হিসেবে ২০ হাজার ৭৮০ ইউরো পাউন্ড প্রদান করবে;

*ইউরোপীয় সংস্কৃতি ও এর ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ;

*লিডারশিপ প্রোগ্রাম, মেন্টরশিপ ও নেটওয়ার্কিং সুবিধা;

আরও পড়ুন: স্নাতকোত্তর-পিএইচডি গবেষণায় ফুল-ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি ইউনিভার্সিটি, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*নির্ধারিত স্নাতকোত্তর বিষয়ে আবেদন করতে হবে;

*স্নাতক ডিগ্রিধারী হতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*তালিকাভুক্ত দেশগুলোর নাগরিক হতে হবে;

*কোর্স শেষে দেশের ফিরে যেতে ইচ্ছুক হতে হবে;

*ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে (কোর্সভেদে স্কোর ভিন্ন হতে পারে);

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে হবে। যেহুতু কোর্সভেদে আবেদনের সময়সীমা আলাদা। এজন্য আবেদনকারীকে পছন্দকৃত কোর্সে আবেদনের সময়সীমা অফিশিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে।

আবেদন করতে এবং সময়সীমা জানতে এখানে ক্লিক করুন।

আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬