পেইন্টিং করে জিতুন ৬ হাজার পাউন্ড

১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২০ PM
জ্যাকসন’স আর্টস সাপ্লাইস

জ্যাকসন’স আর্টস সাপ্লাইস © সংগৃহীত

পেইন্টিং এর উপর পুরস্কার দিচ্ছে জ্যাকসন’স আর্টস সাপ্লাইস। বাংলাদেশসহ যে কোনো দেশের নাগরিক এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ মার্চ।

পড়ুন অক্সফোর্ডে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ডব্লিউএফপি

এ প্রতিযোগীতায় বিজয়ী একজনকে জ্যাকসন পেইন্টিং পুরস্কার হিসেবে ৬ হাজার পাউন্ড প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৭ লক্ষ টাকা। এছাড়াও ইমার্জিং আর্টিস্ট অ্যাওয়ার্ড হিসেবে ১ হাজার পাউন্ড, অ্যামেচার আর্টিস্ট অ্যাওয়ার্ড হিসেবে ৫০০ পাউন্ড প্রদান করা হবে। এছাড়াও আরও ৩ টি ক্যাটাগরিতে ৫০০ পাউন্ড প্রদান করা হবে।

জ্যাকসনের পেইন্টিং পুরস্কারটির উদ্দেশ্য হচ্ছে শিল্পীদের শিল্পকর্মসমূহকে বিশ্ববাসীর সামনে নিয়ে আসা ও তাদেরকে উপযুক্ত পুরস্কার প্রদান করা। এ প্রতিযোগিতার জন্য মোট ছয়জন বিশেষজ্ঞ বিচারক থাকবেন।

আরও পড়ুন জার্মানিতে স্টুডেন্ট প্রোগ্রাম, আবেদন শেষ ৮ মার্চ

সুযোগ-সুবিধাসমূহ:

* জ্যাকসন পেইন্টিং পুরস্কার হিসেবে ৬ হাজার পাউন্ড প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৭ লক্ষ টাকা।
* ইমার্জিং আর্টিস্ট অ্যাওয়ার্ড হিসেবে ১ হাজার পাউন্ড প্রদান করা হবে।
* অ্যামেচার আর্টিস্ট অ্যাওয়ার্ড হিসেবে ৫০০ পাউন্ড প্রদান করা হবে।
* এছাড়াও আরও ৩ টি ক্যাটাগরিতে ৫০০ পাউন্ড করে প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা:

* সারা বিশ্বের শিল্পীদের জন্য উন্মুক্ত।
* সর্বোচ্চ ৫টি পর্যন্ত আর্টওয়ার্ক জমা দেওয়া যাবে।
* কোনো বয়সসীমা নেই।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে অংশগ্রহণ করা যাবে। আবেদন করতে ৫ ডলার প্রদান করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন

খাতা চ্যালেঞ্জ করলে এখন শুধু নম্বর যোগের ভুল দেখা হবে না: শ…
  • ২৫ জুন ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ, আবেদন …
  • ২৫ জুন ২০২৬
শেকৃবি শিক্ষার্থীর উদ্ভাবন: সেকেন্ডেই তৈরি হবে ভেটেরিনারি ড…
  • ২৫ জুন ২০২৬
পুলিশের ৬ কর্মকর্তাকে একযোগে বদলি
  • ২৫ জুন ২০২৬
গ্রামে বেড়াতে এসে নদীতে গোসল করার সময় এক পরিবারের ৩ নারীর ম…
  • ২৫ জুন ২০২৬
অসুস্থ হয়ে শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ করে বিক্ষোভ
  • ২৫ জুন ২০২৬