জার্মানিতে স্টুডেন্ট প্রোগ্রাম, আবেদন শেষ ৮ মার্চ

১২ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৮ PM
ডিইএসওয়াই সামার স্টুডেন্ট প্রোগ্রাম-২০২২

ডিইএসওয়াই সামার স্টুডেন্ট প্রোগ্রাম-২০২২ © সংগৃহীত

সাত সপ্তাহের সামার স্টুডেন্টস প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে জার্মানির ‘ডয়েচেস ইলেক্টনেন সিন্ক্রোটেন (ডিইএসওয়াই)’ নামক একটি গবেষণা কেন্দ্র। বাংলাদেশসহ যে কোনো আন্তর্জাতিক শিক্ষার্থী এ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৮ মার্চ।

পড়ুন ইস্তাম্বুলে ইয়ুথ সামিটে অংশগ্রহণের সুযোগ, আবেদন শেষ ১৫ ফেব্রুয়ারি

‘ডিইএসওয়াই সামার স্টুডেন্ট প্রোগ্রাম-২০২২’ এর আওতায় শিক্ষার্থীদের বিমানে আসা-যাওয়ার খরচ ও মাসিক উপবৃত্তি প্রদান করা হবে। মোট ১০০ জনকে এ সুবিধা প্রদান করা হবে। স্নাতক ও স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। ১৯ জুলাই থেকে ৮ সেপ্টেম্বর জার্মানির হামবুর্গে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

যে কোন একাডেমিক ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা এ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। প্রোগ্রামটির জন্য আইইএলটিএস বা টোয়েফল স্কোরের প্রয়োজন নেই।

আরও পড়ুন ছোটগল্প লিখে জিতুন ১ হাজার পাউন্ড

সুযোগ-সুবিধাসমূহ:

* বিমানে আসা-যাওয়ার খরচ।
* প্রতিমাসে উপবৃত্তি হিসেবে ১২০০ ইউরো প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা।
* মোট ১০০ জন এ সুযোগ পাবেন।

যোগ্যতার মানদণ্ড:

* জার্মানি ছাড়া যে কোনো দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন।
* স্নাতক ও স্নাতকোত্তর পড়ুয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থীরা আবেদনের যোগ্য নন।
* ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।
* মৌলিক কম্পিউটিং দক্ষতা থাকতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* জীবন বৃত্তান্ত (সিভি)।
* দুইটি রেফারেন্স লেটার।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন

নেত্রকোনায় বজ্রপাতে কৃষক নিহত 
  • ১৩ মার্চ ২০২৬
ইসলামিক ব্যাংকিং ডিভিশনে নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন শ…
  • ১৩ মার্চ ২০২৬
ঈদের দিনে বৃষ্টির আভাস নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
  • ১৩ মার্চ ২০২৬
জাল সনদে শিক্ষকতা কোহিনূরের—মামলাসহ যেসব সিদ্ধান্ত নিল এনটি…
  • ১৩ মার্চ ২০২৬
আসিফসহ সমন্বয়কদের বিরুদ্ধে মামলাচেষ্টা, যা বললেন নাহিদ
  • ১৩ মার্চ ২০২৬
ট্রেইনি অফিসার নেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081