ইস্তাম্বুলে ইয়ুথ সামিটে অংশগ্রহণের সুযোগ, আবেদন শেষ ১৫ ফেব্রুয়ারি

০৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫০ AM
ইউএস ইনস্টিটিউট অব ডিপ্লোম্যাসি এন্ড হিউম্যান রাইটস

ইউএস ইনস্টিটিউট অব ডিপ্লোম্যাসি এন্ড হিউম্যান রাইটস © সংগৃহীত

তুরস্কের ইস্তাম্বুলে চার দিনের ইয়ুথ সামিটে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে ইউএস ইনস্টিটিউট অব ডিপ্লোম্যাসি এন্ড হিউম্যান রাইটস (ইউএসআইডিএইচআর)। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থী এ সামিটে অংশগ্রহণ করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ ফেব্রুয়ারি।

‘ইউএস ইনস্টিটিউট অব ডিপ্লোম্যাসি এন্ড হিউম্যান রাইটস ইয়ুথ সামিট ২০২২’ এর আওতায় সামিটের সকল খরচ কর্তৃপক্ষ বহন করবে। বিমানে আসা-যাওয়ার খরচ, হোটেলে থাকার ব্যবস্থা, খাবার ও সার্টিফিকেটসহ নানা ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। প্রতিটি দেশ থেকে মোট ৫ জন অংশগ্রহণ করতে পারবেন। আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩৫ বছর হতে হবে। আবেদন করতে ৫০ ডলার প্রদান করতে হবে।

সুযোগ-সুবিধাসমূহ:

* বিমানে আসা-যাওয়ার খরচ।
* হোটেলে থাকার ব্যবস্থা।
* খাবারের ব্যবস্থা।
* সামিটের টিকিট।
* সার্টিফিকেট।

যোগ্যদার মানদণ্ড:

* বিশ্বের যে কোনো দেশের সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* ১৮ থেকে ৩৫ বছর বয়সীরা আবেদন করতে পারবেন।
* আইন, এনভারনমেন্ট এবং সোশ্যাল স্টাডিজ নিয়ে অধ্যয়নে আগ্রহী।
* টিকা দেয়া বাধ্যতামূলক।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে। 

 

 

 

 

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9