ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ

২৫ জানুয়ারি ২০২২, ০১:৫৩ PM
জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ

জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ © সংগৃহীত

স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিচ্ছে জাপান ও বিশ্বব্যাংক। বাংলাদেশসহ বিশ্বব্যাংকের তালিকাভুক্ত উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীরা এ স্কলারশিপের সুযোগ পাবেন। ২ ধাপে আবেদন করা যাবে। ১ম ধাপের আবেদন চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ২য় ধাপে ২৯ মার্চ থেকে শুরু হয়ে ২৭ মে পর্যন্ত আবেদন করা যাবে।

পড়ুন স্নাতক পড়ুন কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয়ে

এ স্কলারশিপের আওতায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের সেরা ২৬ টি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর সম্পন্ন করা যাবে। বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা ও বিষয় দেখতে ক্লিক করুন এখানে

‘জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ’ এর আওতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি বহন করা হবে। এছাড়াও বিমানে আসা-যাওয়ার খরচ, চিকিৎসা বীমা, আবাসন, খাবার ও বই ক্রয়ের খরচ প্রদান করা হবে। জাপান ও বিশ্বব্যাংক যৌথভাবে এ স্কলারশিপের অর্থায়ন করবে।

আরও পড়ুন স্কলারশিপ নিয়ে স্নাতক পড়ুন যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে

সুযোগ-সুবিধাসমূহ:

* সম্পূর্ণ টিউশন ফি।
* বিমানে আসা-যাওয়ার খরচ।
* চিকিৎসা বীমা
* মাসিক উপবৃত্তি দেয়া হবে। যার মাধ্যমে আবাসন, খাবার ও বই ক্রয়ের ব্যয় বহন করা যাবে।

যোগ্যতার মানদণ্ড:

* বিশ্বব্যাংকের সদস্যভুক্ত উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে। দেশের তালিকা পেতে ক্লিক করুন এখানে।https://www.worldbank.org/en/programs/scholarships/brief/countries-eligible-for-jjwbgsp-scholarship
* কোনো উন্নত দেশের দ্বৈত নাগরিকত্ব থাকা যাবে না।
* সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
* আবেদনের তারিখের কমপক্ষে ৩ বছর আগে স্নাতক সম্পন্ন করতে হবে।
* স্নাতকের পর ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
* উন্নয়ন সম্পর্কিত কাজের সাথে যুক্ত থাকতে হবে।
* সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

যেসব খরচ নিজে বহন করতে হবে:

* ভিসা আবেদনের খরচ।
* পরিবারের সদস্যদের খরচ।
* অতিরিক্ত একাডেমিক কোর্স বা প্রশিক্ষণ।
* স্টাডি প্রোগ্রাম চলাকালীন অতিরিক্ত ভ্রমণ
* গবেষণা সংক্রান্ত খরচ, সম্পূরক শিক্ষা উপকরণ, ফিল্ড ট্রিপ, ওয়ার্কশপ/সেমিনারে অংশগ্রহণ বা ইন্টার্নশিপ ও শিক্ষাগত সরঞ্জাম যেমন কম্পিউটার।
* আবাসিক পারমিট ফি।

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।  বিস্তারিত জানতে পড়ুন

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9