স্নাতকে স্কলারশিপ দিচ্ছে কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয়

২১ ডিসেম্বর ২০২১, ১১:৫৮ AM
ইয়র্ক বিশ্ববিদ্যালয়, কানাডা

ইয়র্ক বিশ্ববিদ্যালয়, কানাডা © সংগৃহীত

উচ্চশিক্ষা অর্জনে বাংলাদেশি শিক্ষার্থীদের সবচেয়ে আগ্রহের দেশটির নাম হচ্ছে কানাডা। উত্তর আমেরিকার এই দেশটি বৃহৎ আয়তনের দিক দিয়ে সারাবিশ্বে রাশিয়ার পরেই অবস্থান। শিক্ষার মান, স্কলারশিপ প্রাপ্তি, বাৎসরিক টিউশন ফি, আবাসন সুবিধা, শিক্ষার্থীদের আয়ের পথ এবং শিক্ষাজীবন শেষে স্থায়ীভাবে বসবাসের সুযোগসহ অন্য বিষয়গুলো বিবেচনায় কানাডা হচ্ছে শিক্ষার্থীদের জন্য অপার সম্ভাবনাময় দেশ।

বর্তমানে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। কানাডার বিশ্ববিদ্যালয়গুলোও নানান ধরনের স্কলারশিপ দিয়ে থাকে। তেমনি স্নাতকে স্কলারশিপ দিচ্ছে কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ ফেব্রুয়ারি। শিক্ষার্থীরা ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক করার সুযোগ পাবেন।

স্নাতকে বিশ্ববিদ্যালয়টি নানা ধরনের স্কলারশিপ দিয়ে থাকে। তারমধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ‘প্রেসিডেন্ট’স ইন্টারন্যাশনাল স্কলারশিপ অফ এক্সিলেন্স’। এ স্কলারশিপের আওতায় প্রতি বছর ৪৫ হাজার ডলার করে প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ৩৮ লক্ষ টাকা। মেধার ভিত্তিতে সেরা ২০ জন শিক্ষার্থীকে এ স্কলারশিপ দেয়া হবে। এছাড়া ১৫ জনকে ৩০ হাজার ডলার করে প্রদান করা হবে। এরপর ২ জনকে ২০ হাজার ডলার করে প্রদান করা হবে। মোট ৪ বছর এ স্কলারশিপ দেয়া হবে।

ইয়র্ক বিশ্ববিদ্যালয় কানাডার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। এটি কানাডার ৪র্থ বৃহত্তম গবেষণা বিশ্ববিদ্যালয়। প্রায় ৫৫ হাজারেরও বেশি শিক্ষার্থী ইতিমধ্যে এ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে।

সুযোগ-সুবিধাসমূহ:

* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির যেকোনো বিষয় নিয়ে অধ্যয়ন করতে পারবেন।
* এ স্কলারশিপের আওতায় প্রতি বছর ২০ জন শিক্ষার্থীকে ৪৫ হাজার ডলার করে প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ৩৮ লক্ষ টাকা। মোট ৪ বছরে ১ লক্ষ ৮০ হাজার ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় দেড় কোটি।
* ৫ হাজার ডলার থেকে ১ লক্ষ ২০ হাজার ডলার পর্যন্ত আর্থিক অনুদান পাওয়ার সুযোগ রয়েছে।

যোগ্যতার মানদণ্ড:

* উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
* নেতৃত্বের গুণাবলী থাকতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।
* দুইটি রিকোমেন্ডেশন লেটার।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।  বিস্তারিত জানতে পড়ুন

মার্কিন সামরিক বিমান চলাচলের অনুরোধ প্রত্যাখান করল সুইজারল্…
  • ১৫ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর ত্রাণ বরাদ্দে বৈষম্যের অভিযোগ তুলে সিদ্ধান্ত…
  • ১৫ মার্চ ২০২৬
প্রত্যাশিত চাঁদা না পেয়ে হাতুরিপেটা, ফের আটক উপজেলা ছাত্রদল…
  • ১৫ মার্চ ২০২৬
একুশে বইমেলা উপলক্ষে ড্যাফোডিল প্রেসের ৭টি নতুন বই উন্মোচন
  • ১৫ মার্চ ২০২৬
নিজেদের আদর্শিক ক্যাচাল দূরে রেখে বাংলাদেশ প্রশ্নে আমাদের এ…
  • ১৫ মার্চ ২০২৬
এনসিপির এখনই জোট থেকে বের হয়ে যাওয়া উচিত: মীর স্নিগ্ধ
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081