স্কলারশিপ নিয়ে জেনেভা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করার সুযোগ

০৭ ডিসেম্বর ২০২১, ১১:১৫ AM
জেনেভা বিশ্ববিদ্যালয়, সুইজারল্যান্ড

জেনেভা বিশ্ববিদ্যালয়, সুইজারল্যান্ড © সংগৃহীত

উচ্চশিক্ষার জন্য ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে বাংলাদেশী শিক্ষার্থীদের পছন্দের তালিকায় সুইডেন অন্যতম। আধুনিক শিক্ষাব্যবস্থা ছাড়াও উন্নত জীবনমান ও নিরাপত্তার দিক থেকেও চমৎকার দেশটি। সুইডিশ ডিগ্রির রয়েছে বিশ্বজোড়া সুনাম। এবার আংশিক স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তরের সুযোগ দিচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ মার্চ।

‘এক্সিলেন্স মাস্টার ফেলোশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের সর্বোচ্চ ১০ হাজার সুইস ফ্রাঙ্ক প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১৪ লক্ষ টাকা। ১ বছরের জন্য এ স্কলারশিপ প্রদান করা হবে।

এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা জেনেভা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত বিষয়গুলো নিয়ে স্নাতকোত্তর করতে পারবেন। শিক্ষার্থীরা অ্যাস্ট্রোনমি, জীববিদ্যা, রসায়ন এবং বায়োকেমিস্ট্রি, কম্পিউটার বিজ্ঞান, গণিত, পদার্থবিদ্যা, ফার্মাসিউটিক্যাল বিজ্ঞান, আর্থ সায়েন্স এবং পরিবেশ বিষয়ে আবেদন করতে পারবেন।

জেনেভা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নেতৃস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান।

জেনেভা বিশ্ববিদ্যালয়:

জেনেভা বিশ্ববিদ্যালয় সুইজারল্যান্ডের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়। ১৫৫৯ সালে জন কেলভিন এটি প্রতিষ্ঠা করেন। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করার উদ্দেশ্য ছিল মানুষকে ধর্মীয় বিষয়ে জ্ঞান দান করা। সমাজে ন্যায় প্রতিষ্ঠার শিক্ষাও দেওয়া হতো এ বিশ্ববিদ্যালয় থেকে। সপ্তদশ শতক পর্যন্ত এভাবেই চলেছিল ইউনিভার্সিটি অব জেনেভা। কিন্তু দেশে লোকসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় এবং সময়ের আমূল পরিবর্তন হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাধ্য হয় শিক্ষার পরিসর বাড়াতে। ১৮৭৩ সাল পর্যন্ত পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জনের মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হলেও এর পরপরই বিশ্ববিদ্যালয়টি ক্রমে খোলস বদলে ফেলে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। বর্তমানে ইউনিভার্সিটি অব জেনেভা সুইজারল্যান্ডের মধ্যে দ্বিতীয় বৃহত্তম সরকারি বিশ্ববিদ্যালয়। পড়াশোনার জন্য আছে অসংখ্য কোর্স। এ বিশ্ববিদ্যালয়ে রয়েছে আইনসংক্রান্ত, ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত এবং বিভিন্ন বিষয়ে গবেষণার জন্য নানা বিষয়। বিজ্ঞান বিষয়ে পড়াশোনার জন্য এ বিশ্ববিদ্যালয় বিশ্বের যে কোনো দেশের ছাত্রছাত্রীদের কাছেই যেন আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।

সুযোগ-সুবিধাসমূহ:

* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* শিক্ষার্থীদের ১০ হাজার সুইস ফ্রাঙ্ক প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১৪ লক্ষ টাকা।

যোগ্যতা:

* স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* জিআরই স্কোর প্রদান করতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।
* ১ম বারের মতো আবেদনকারী হতে হবে।

আবেদন করতে যা যা লাগবে:

* জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের একটি স্ক্যান কপি।
* জীবন বৃত্তান্ত (সর্বাধিক ২ পৃষ্ঠা)
* স্নাতকের সার্টিফিকেট।
* মোটিভেশন লেটার।
* দুইজন অধ্যাপকের রেফারেন্সের চিঠি।
* জিআরই, আইএলটিএস বা টোয়েফল স্কোর।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

মার্কিন সামরিক বিমান চলাচলের অনুরোধ প্রত্যাখান করল সুইজারল্…
  • ১৫ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর ত্রাণ বরাদ্দে বৈষম্যের অভিযোগ তুলে সিদ্ধান্ত…
  • ১৫ মার্চ ২০২৬
প্রত্যাশিত চাঁদা না পেয়ে হাতুরিপেটা, ফের আটক উপজেলা ছাত্রদল…
  • ১৫ মার্চ ২০২৬
একুশে বইমেলা উপলক্ষে ড্যাফোডিল প্রেসের ৭টি নতুন বই উন্মোচন
  • ১৫ মার্চ ২০২৬
নিজেদের আদর্শিক ক্যাচাল দূরে রেখে বাংলাদেশ প্রশ্নে আমাদের এ…
  • ১৫ মার্চ ২০২৬
এনসিপির এখনই জোট থেকে বের হয়ে যাওয়া উচিত: মীর স্নিগ্ধ
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081