স্নাতক ও স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে বোলোগনা বিশ্ববিদ্যালয়

০৬ ডিসেম্বর ২০২১, ০৯:৪৪ AM
বোলোগনা বিশ্ববিদ্যালয়, ইতালি

বোলোগনা বিশ্ববিদ্যালয়, ইতালি © সংগৃহীত

স্নাতক ও স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে ইতালির বোলোগনা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। স্নাতকে আবেদনের শেষ সময় আগামী ৩০ এপ্রিল এবং স্নাতকোত্তরে ৩১ মার্চ।

এ স্কলারশিপের আওতায় সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এছাড়াও উপবৃত্তি হিসেবে প্রতি বছর ১১ হাজার ইউরো প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১০ লক্ষ ৭০ হাজার টাকা। বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে শিক্ষার্থীরা অধ্যয়ন করতে পারবেন।

স্নাতকের সময়সীমা ৪ বছর এবং স্নাতকোত্তরের সময়সীমা ১ থেকে ২ বছর। বৃত্তিটি ইতালি সরকার অর্থায়ন করবে।

বোলোগনা বিশ্ববিদ্যালয় ইতালির বোলোগনা রাজ্যে অবস্থিত। এটি একটি প্রচীন রিসার্চ বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ১০৮০ সালে প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধাসমূহ:

* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* টিউশন ফি মওকুফ করা হবে।’
* প্রতি বছর উপবৃত্তি হিসেবে ১১ হাজার ইউরো প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১০ লক্ষ ৭০ হাজার টাকা।

যোগ্যতা:

* আবেদনের সময়সীমার মধ্যে অবশ্যই এসএটি, জিআরই বা টিওএলসি পরীক্ষা দিতে হবে।
* আবেদনকারীর বয়স ৩০ বছরের নিচে হতে হবে।
* স্নাতেকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
* স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।  বিস্তারিত জানতে পড়ুন

গুলি আর সাউন্ড গ্রেনেডের আওয়াজে ভয়াবহ অবস্থা আমিও ছিলাম সেই…
  • ০৫ মে ২০২৬
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণে অন্তঃসত্ত্বার খবর মিডিয়ায়, ভিডিও বা…
  • ০৫ মে ২০২৬
হরমুজে মার্কিন প্রচেষ্টার ‘কঠোর’ জবাব দেওয়া হবে: ইরান
  • ০৫ মে ২০২৬
কেরালায় বিপুল ভোটে জয়ী কে এই ফাতেমা তাহলিয়া?
  • ০৫ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ফরম পূরণ শ…
  • ০৫ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে গ্রেড উন্নয়ন পরীক্ষায় ‘এ মাইনাস’র বেশি…
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9