স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে ১ সেমিস্টার পড়ার সুযোগ

০১ ডিসেম্বর ২০২১, ১১:৩১ AM
গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট এক্সচ্যাঞ্জ প্রোগ্রাম

গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট এক্সচ্যাঞ্জ প্রোগ্রাম © সংগৃহীত

স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থীদের ২০২২-২৩ শিক্ষাবর্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ১ সেমিস্টার সম্পন্ন করা সুযোগ দেয়া হচ্ছে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপ পেতে পারেন। এ স্কলারশিপের আওতায় এক সেমিস্টার শেষ করতে কোনো ফি দেয়া লাগবে না। আবেদন করতে হবে আগামী ৬ জানুয়ারির মধ্যে।

‘গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট এক্সচ্যাঞ্জ প্রোগ্রাম’ এর পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এ প্রোগ্রামের লক্ষ্য হচ্ছে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থার সঙ্গে পরিচয় করিয়ে দেয়া এবং মার্কিন মূল্যবোধ ও সংস্কৃতিাবিনিময় করা। গত ১৬ বছরে গ্লোবাল ইউগ্র্যাড প্রোগ্রামে বাংলাদেশের ৭৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।

আবেদনকারী শিক্ষার্থীর ন্যূনতম ১৮ বছর বয়স হতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে অন্তত এক সেমিস্টার পড়াশোনা শেষ করতে হবে।

সুযোগ সুবিধাসমূহ:

* সকল খরচ বহন করা হবে।
* যুক্তরাষ্ট্রের স্থানীয় কমিউনিটিতে সেবামূলক কাজে অংশ নিয়ে নেতৃত্বের দক্ষতা বাড়ানোর সুযোগ।
* শিক্ষার্থীরা মার্কিন সমাজ ও সংস্কৃতি নিয়ে জ্ঞান লাভ করবেন। পরে তাঁরা বাংলাদেশে ইয়ুথ অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে পারবেন।

আবেদনের যোগ্যতা:

* আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
* উচ্চমাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
* স্নাতক পর্যায়ে অন্তত এক সেমিস্টার শেষ করতে হবে।
* ইংরেজিতে দক্ষ হতে হবে।
* যুক্তরাষ্ট্রের জে-১ ভিসার নীতিমালা মেনে চলতে হবে।
* প্রোগ্রাম শেষে বাংলাদেশে ফিরে আসার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে ফরম পূরণ করে আবেদন করা যাবে। ফরমটি পেতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন

গুলি আর সাউন্ড গ্রেনেডের আওয়াজে ভয়াবহ অবস্থা আমিও ছিলাম সেই…
  • ০৫ মে ২০২৬
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণে অন্তঃসত্ত্বার খবর মিডিয়ায়, ভিডিও বা…
  • ০৫ মে ২০২৬
হরমুজে মার্কিন প্রচেষ্টার ‘কঠোর’ জবাব দেওয়া হবে: ইরান
  • ০৫ মে ২০২৬
কেরালায় বিপুল ভোটে জয়ী কে এই ফাতেমা তাহলিয়া?
  • ০৫ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ফরম পূরণ শ…
  • ০৫ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে গ্রেড উন্নয়ন পরীক্ষায় ‘এ মাইনাস’র বেশি…
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9