যুক্তরাষ্ট্রের বেনেডিক্টিন বিশ্ববিদ্যালয়ে স্নাতকের সুযোগ

২৩ নভেম্বর ২০২১, ০৯:৪৭ AM
বেনেডিক্টিন বিশ্ববিদ্যালয়,যুক্তরাষ্ট্র

বেনেডিক্টিন বিশ্ববিদ্যালয়,যুক্তরাষ্ট্র © সংগৃহীত

স্নাতকে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের বেনেডিক্টিন বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ ফেব্রুয়ারি।

এ স্কলারশিপের আওতায় রেজাল্টের ভিত্তিতে ৬ হাজার ডলার থেকে ১৭ হাজার ডলার প্রদান করা হয়ে থাকে। ‘ফ্রেশম্যান স্কলারশি’ নিয়ে বিশ্ববিদ্যালয়টির যে কোনো বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক কোর্স সম্পন্ন করা যাবে।

বেনেডিক্টিন বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের শিকাগোতে অবস্থিত একটি রোমান ক্যাথলিক বিশ্ববিদ্যালয়। ১৮৮৭ সালে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।

সুযোগ-সুবিধাসমূহ:

* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* জিপিএ ৪ স্কেলে ৪ অথবা এসিটি স্কোর ৩৩ বা এসএটি স্কোর ১৪৯০ তুলতে পারলে ১৭ হাজার ডলার প্রদান করা হবে।
* জিপিএ ৪ স্কেলে ৩.৬০ অথবা এসিটি স্কোর ২৯ বা এসএটি স্কোর ১৩৫০ তুলতে পারলে ১৬ হাজার ডলার প্রদান করা হবে।
* জিপিএ ৪ স্কেলে ৩.২০ অথবা এসিটি স্কোর ২৫ বা এসএটি স্কোর ১২০০ তুলতে পারলে ১১ হাজার ডলার প্রদান করা হবে।
* জিপিএ ৪ স্কেলে ২.৮০ অথবা এসিটি স্কোর ২১ বা এসএটি স্কোর ১০৬০ তুলতে পারলে ৭ হাজার ডলার প্রদান করা হবে।
* জিপিএ ৪ স্কেলে ২.৫০ অথবা এসিটি স্কোর ১৯ বা এসএটি স্কোর ৯৮০ তুলতে পারলে ৬ হাজার ডলার প্রদান করা হবে।

যোগ্যতা:

* উচ্চ মাধ্যমিকে জিপিএ ৪ স্কেলে ন্যূনতম ২.৫ পেতে হবে।
* এসিটি পরীক্ষায় ন্যূনতম ২১ বা এসএটি পরীক্ষায় ১০৬০ পেতে হবে।
* আইইএলটিএস এ ন্যূনতম ৬.৫ পেতে হবে। অথবা টোয়েফল এ ৭৯ পেতে হবে।
* সুপারিশের চিঠি।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। ।বিস্তারিত জানতে পড়ুন

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্…
  • ২৫ জুন ২০২৬
গ্রুপ চ্যাম্পিয়ন হলেই ফাইনালে ওঠে আর্জেন্টিনা!
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
  • ২৫ জুন ২০২৬
২ বছর পর চলতি মাসেই চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
  • ২৫ জুন ২০২৬
১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআর-এ ‘নগদ’ পেমেন্ট
  • ২৫ জুন ২০২৬
মাসহ দুই মেয়েকে কুপিয়ে হত্যা, আশঙ্কাজনক মেজো মেয়েও
  • ২৫ জুন ২০২৬