স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়

১৯ নভেম্বর ২০২১, ০৮:২৮ AM
সাসেক্স বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য

সাসেক্স বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য © সংগৃহীত

স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ২০২২ সালের ১ আগস্ট পর্যন্ত এ স্কলারশিপের জন্য আবেদন করা যাবে।

‘চ্যান্সেলর ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল স্কলারশিপ ২০২২’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের প্রতি বছর ৫ হাজার ডলার করে প্রদান করা হবে। মোট ১০০ জনকে এ স্কলারশিপ প্রদান করা হবে। শিক্ষার্থীরা বিজনেস স্কুলের যে কোনো বিষয়ে ভর্তি হতে পারবেন।

সাসেক্স বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের একটি পাবলিক গবেষণা প্রতিষ্ঠান। ১৯৫৯ সালে এ বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করে। এ পর্যন্ত মোট ৫ জন এ প্রতিষ্ঠান থেকে নোবেল পেয়েছেন।

সুযোগ-সুবিধাসমূহ:

* প্রতি বছর ৫ হাজার ডলার করে প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৫ লক্ষ ৮০ হাজার টাকা।
* মোট ১০০ জনকে এ স্কলারশিপ প্রদান করা হবে।

আবেদনের যােগ্যতা:

* স্নাতকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
* স্নাতকোত্তরের ক্ষেত্রে স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* বিজনেস স্কুলে ভর্তি হতে হবে।
* নিজস্ব অর্থায়নে পড়ার প্রস্তুতি।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন

সাত দিন ধরে নিখোঁজ থাকার পর খোঁজ মিলল জবি শিক্ষার্থীর 
  • ২৫ জুন ২০২৬
মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্…
  • ২৫ জুন ২০২৬
গ্রুপ চ্যাম্পিয়ন হলেই ফাইনালে ওঠে আর্জেন্টিনা!
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
  • ২৫ জুন ২০২৬
২ বছর পর চলতি মাসেই চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
  • ২৫ জুন ২০২৬
১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআর-এ ‘নগদ’ পেমেন্ট
  • ২৫ জুন ২০২৬