ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পিএইচডি করুন সিঙ্গাপুরে

৩০ অক্টোবর ২০২১, ১১:২০ AM
এজেন্সি ফর সায়েন্স, টেকনোলজি এন্ড রিসার্চ

এজেন্সি ফর সায়েন্স, টেকনোলজি এন্ড রিসার্চ © সংগৃহীত

বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা মেহেরপুরের থেকেও আয়তনে ছোট দেশ সিঙ্গাপুর। অথচ অর্থনীতি, বাণিজ্য, জ্ঞানে ও বৈচিত্র্যে ক্ষুদ্র একটি ভূখণ্ড যে এত সমৃদ্ধ হতে পারে তা সিঙ্গাপুরকে না দেখলে বিশ্বাস করা যায় না। সম্প্রতি দেশটি এশিয়ার সবচেয়ে ইনোভেটিভ দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। গবেষণায় বিশ্বখ্যাত মাত্র অর্ধকোটি জনসংখ্যার বৈচিত্র্যময় দেশ সিঙ্গাপুরে স্কলারশিপ নিয়ে পিএইচডি করার সুযোগ পেলে কেমন হয়!

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পিএইচডি করতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে সিঙ্গাপুরের এজেন্সি ফর সায়েন্স, টেকনোলজি এন্ড রিসার্চ (এ*স্টার)। ‘সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড’ এর আওতায় দেয়া এই বৃত্তির জন্য বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ ডিসেম্বর। 

এ স্কলারশিপের আওতায় কোনো ধরনের টিউশন ফি লাগবে না। চার বছর মেয়াদী এ স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা মাসিক উপবৃত্তি, বিমান খরচ ও আবাসন ভাতাসহ নানান ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

শিক্ষার্থীরা বায়োমেডিকেল সায়েন্স, কম্পিউটিং এন্ড ইনফরমেশন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি  এবং ফিজিক্যাল সায়েন্স বিষয়ে পিএইচডি করতে পারবেন।

সুযোগ-সুবিধা:

* কোনো টিউশন ফি লাগবে না।

* মাসিক উপবৃত্তি হিসেবে প্রতি মাসে ২ হাজার ৭০০ পর্যন্ত সিঙ্গাপুর ডলার পাওয়ার সুযোগ। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২ লক্ষ ৩১ হাজার টাকা।

* বিমান খরচ হিবে ১ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকা।

* আবাসনের জন্য এককালীন ১ হাজার সিঙ্গাপুর ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৮৬ হাজার টাকা।

* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

আবেদনের যোগ্যতা:

* চমৎকার একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে।
* একাডেমিক রেফারির কাছ থেকে ভালো রিপোর্ট।
* ইংরেজি ভাষায় বলা ও লেখার দক্ষতা।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে

ওষুধশূন্য যশোর সদর হাসপাতাল, রোগীরা ফিরছেন প্রেসক্রিপশন হাতে
  • ০৫ মে ২০২৬
মূল বেতনে পে স্কেল আংশিক বাস্তবায়ন শুরুর চিন্তা, ভাতায় লাগব…
  • ০৫ মে ২০২৬
কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আলোচনায় ৩ নেতা
  • ০৫ মে ২০২৬
স্বর্ণ-মাদক চোরাচালানে সম্পৃক্তের অভিযোগে যুবদলের ৩ নেতাকে …
  • ০৫ মে ২০২৬
চ্যাটবট আপডেটকে ছাড়িয়ে ছবি-ভিডিও তৈরিতে এআইয়ের দাপট বাড়ছে
  • ০৫ মে ২০২৬
কুয়েটে নিরাপত্তা ও একাডেমিক সংস্কারে একগুচ্ছ উদ্যোগ, যুক্ত …
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9