স্নাতক-স্নাতকোত্তরে পড়ুন পোল্যান্ডের ভিস্টুলা বিশ্ববিদ্যালয়ে

২৯ অক্টোবর ২০২১, ০৪:২২ PM
ভিস্টুলা ইউনিভার্সিটি, পোল্যান্ড

ভিস্টুলা ইউনিভার্সিটি, পোল্যান্ড © সংগৃহীত

স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে পোল্যান্ডের ভিস্টুলা ইউনিভার্সিটি। বাংলাদেশসহ যেকোন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ জানুয়ারি।

এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা প্রথম বছর কোনো ধরনের টিউশন ফি ছাড়াই পড়াশোনা করতে পারবেন। এছাড়াও পরবর্তীতে বিভিন্ন অনুদান পাওয়ার সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডের উপর ভিত্তি করে এ স্কলারশিপ দেয়া হবে।

ভিস্টুলা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক পর্যায়ে পোল্যান্ডের অন্যতম স্বীকৃত প্রতিষ্ঠান। ১৯৯২ সালে এটি প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধা:

* নির্বাচিত শিক্ষার্থীরা শিক্ষার প্রথম বছরে শতভাগ টিউশন ফি ছাড়াই পড়তে পারবেন। 

* অন্যান্য সেমিস্টারেও ফলাফলের ভিত্তিতে টিউশন ফি ছাড়ের সম্ভাবনা রয়েছে।

* যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপ পেতে পারেন।

আবেদনের যোগ্যতা: 

* আবেদনকারী শিক্ষার্থীর অবশ্যই উচ্চতর একাডেমিক রেকর্ড থাকতে হবে।

* সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ থাকতে হবে।

* আবেদনকারীদের অবশ্যই আইইএলটিএসে ন্যূনতম ৬.০০ স্কোর তুলতে হবে অথবা সমমানের আন্তর্জাতিক ইংরেজি দক্ষতা সনদ অর্জন করতে হবে।

* বৃত্তিটি আবেদনকারীদের মধ্য থেকে প্রতিযোগিতামূলক ভিত্তিতে প্রদান করা হবে।

* আবেদনকারীদের অবশ্যই ভাল একাডেমিক সাফল্য দেখাতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে। 

অনলাইন ক্লাস বাধ্যতামূলক হলে বৈষম্যের শিকার হবে প্রান্তিক শ…
  • ০৪ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে দুই শিশুকে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
  • ০৪ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে যমুনা গ্রুপ, আবেদন শেষ ৩০ এপ্রিল
  • ০৪ এপ্রিল ২০২৬
৪৬ বছর ধরে মসজিদের সেবা, মুয়াজ্জিনকে ব্যতিক্রমী বিদায়
  • ০৪ এপ্রিল ২০২৬
নিখোঁজ পাইলটকে ‘জীবিত’ ধরিয়ে দিলে ১০ বিলিয়ন তুমান পুরস্কার …
  • ০৪ এপ্রিল ২০২৬
সরকার এমন দুদক চায়, যার কমিশনাররা তাদের নেক নজরের ওপর নির…
  • ০৪ এপ্রিল ২০২৬