যুক্তরাষ্ট্রে গ্লোবাল স্কলারস প্রোগ্রামে অংশ নেয়ার সুযোগ

১৯ অক্টোবর ২০২১, ১০:৩৯ AM
প্রতিবছর ২ হাজারেরও অধিক শিক্ষার্থী অংশ নেয় ইয়েল ইয়াং গ্লোবাল স্কলারস প্রোগ্রামে

প্রতিবছর ২ হাজারেরও অধিক শিক্ষার্থী অংশ নেয় ইয়েল ইয়াং গ্লোবাল স্কলারস প্রোগ্রামে © সংগৃহীত

ইয়েল ইয়াং গ্লোবাল স্কলারস (ওয়াইওয়াইজিএস) এর আওতায় দুই সপ্তাহব্যাপী প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ যে কোনো দেশের নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এ সামিটে অংশ নিতে পারবেন। আবেদন করা যাবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। 

১৫০টিরও বেশি দেশ থেকে ২ হাজারের অধিক শিক্ষার্থী প্রতিবছর এই সামিটে অংশ নিয়ে থাকে। এ সামিটের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ৬ হাজার ৩০০ ডলার প্রদান করা হবে। এছাড়া গ্লোবাল এই সামিটে অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের একাডেমিক ও সাংগঠনিক দক্ষতাও বাড়াতে পারবেন।

প্রতি বছর সশরীরে হলেও করোনা মহামারীর কারণে এবছর প্রোগ্রামটি অনলাইনে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে ইয়েল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও সেটি হতে পারে।

সুবিধাসমূহ:

* ৬ হাজার ৩০০ ডলার প্রদান করা হবে। বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা।
* সফলভাবে প্রোগ্রাম শেষ করার পর অংশগ্রহণকারীদের দেয়া হবে সনদ।

আবেদনের যোগ্যতা:

* ২০২২ সালের জুলাইয়ের ১৯ তারিখের মধ্যে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৬ বছর পূর্ণ হতে হবে।
* ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
* নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। অর্থাৎ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক লেভেলের হতে হবে।
* পূর্বে অংশগ্রহণকরীরা আবেদনের যোগ্য হবেন না।
* ৬০ ডলার ফি দিয়ে আবেদন করতে হবে।

আবেদন প্রক্রিয়া:

ইয়েল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে লগ ইন করুন এখানে। বিস্তারিত জানতে ঘুরে আসুন এই লিংক থেকে।   

জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে গোলাপি রঙের বাইসাইকেল উ…
  • ২৫ অক্টোবর ২০২৬
সেন্টমার্টিনে যেতে পর্যটকদের দিতে হবে পরিবেশ ফি
  • ২৫ অক্টোবর ২০২৬
সরাসরি নিয়োগপ্রাপ্তদের ওপর জ্যেষ্ঠতা পাবেন না জাতীয়করণকৃত শ…
  • ২৫ অক্টোবর ২০২৬
সেন্টমার্টিনে ভ্রমণের সুযোগ সাড়ে চার মাস, দিনে যেতে পারবেন …
  • ২৫ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুমতিহীন ড্রোন ওড়ানো নিষিদ্ধ
  • ২৫ অক্টোবর ২০২৬
আমি কাউকে মনোনয়ন দিইনি: শাহে আলম
  • ২৫ অক্টোবর ২০২৬