কানসাস ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়ে স্নাতকের সুযোগ

১৮ অক্টোবর ২০২১, ০৪:২০ PM
কানসাস ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়

কানসাস ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

স্কলারশিপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে স্নাতক করার সুযোগ দিচ্ছে কানসাস ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ নভেম্বর।

এ স্কলারশিপের আওতায় সাড়ে ১০ লক্ষ টাকা পাওয়ার মতো সুযোগ রয়েছে। তবে সেক্ষেত্রে আগে সম্পূর্ণ অর্থ পরিশোধ করে ভর্তি হতে হবে। যদি একাডেমিক সিজিপিএ ৩.৫ এর উপরে থাকে, তাহলে এ স্কলারশিপ প্রদান করা হবে।

কানসাস বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের কানসাসে অবস্থিত সম্পূর্ণ অলাভজনক একটি বেসরকারি প্রতিষ্ঠান। এটি ১৮৮৬ সালে প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধাসমূহ:

* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

* এ স্কলারশিপের আওতায় ১২ হাজার ডলার পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা।

* শিক্ষার্থীরা কানসাস বিশ্ববিদ্যালয়ে যে কোন বিষয় নিয়ে পড়তে পারবেন।

আবেদনের যোগ্যতা:

* বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটি বিষয়ে আগে ভর্তি হতে হবে।

* ন্যূনতম ৩.৫ সিজিপিএ ধরে রাখতে হবে।

* ইংরেজি দক্ষতা সনদ দেখাতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৬.৫, টোয়েফল আইবিটি তে ৭৯ অথবা টোয়েফল পিবিটি তে কমপক্ষে ৫৫০ স্কোর তুলতে হবে।

* এসিটি অথবা এসএটি স্কোর জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে ঘুরে আসুন এই লিংক থেকে। 

কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আলোচনায় ৩ নেতা
  • ০৫ মে ২০২৬
স্বর্ণ-মাদক চোরাচালানে সম্পৃক্তের অভিযোগে যুবদলের ৩ নেতাকে …
  • ০৫ মে ২০২৬
চ্যাটবট আপডেটকে ছাড়িয়ে ছবি-ভিডিও তৈরিতে এআইয়ের দাপট বাড়ছে
  • ০৫ মে ২০২৬
কুয়েটে নিরাপত্তা ও একাডেমিক সংস্কারে একগুচ্ছ উদ্যোগ, যুক্ত …
  • ০৫ মে ২০২৬
আপিল বিভাগে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির জামিন বহাল
  • ০৫ মে ২০২৬
রাজনীতিতে রাজকীয় অভিষেক বিজয়ের, কিন্তু সরকার গঠন করতে পার…
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9