ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে থইল্যান্ডে স্নাতকোত্তরের সুযোগ

১৭ অক্টোবর ২০২১, ০৯:৩৬ AM
হারবার স্পেস বিশ্ববিদ্যালয়

হারবার স্পেস বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

উন্নত শিক্ষাব্যবস্থা আর অন্যান্য সুযোগ-সুবিধার জন্য পর্যটন নগরী থাইল্যান্ড এখন শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয়। বাংলাদেশের দক্ষিণ-পূর্বে অবস্থিত এ দেশটি ইতিমধ্যে পর্যটক ছাড়াও জায়গা করে নিয়েছে বিদেশি শিক্ষার্থীদের মনে। তুলনামূলক কম খরচ ও বাড়তি আয়ের সুবিধার কারণে দিন দিন বাড়ছে থাইল্যান্ডমুখী বিদেশি শিক্ষার্থীর সংখ্যা। ডিজাইনিংয়ে আগ্রহী শিক্ষার্থীদের জন্য তেমনই আকর্ষণীয় একটি স্কলারশিপ দিচ্ছে থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত হারবার স্পেস বিশ্ববিদ্যালয়।

এ স্কলারশিপের আওতায় স্নাতকোত্তরে অধ্যয়ন করতে কোনো টিউশন ফি লাগবে না। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২২ অক্টোবর।

এ স্কলারশিপটি প্রায় ২৩ হাজার ইউরো সমমূল্যের। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২৩ লক্ষ টাকা। এই ইন্টারেকশন ডিজাইন প্রোগ্রামটি মূলত ইউজার এক্সপেরিয়েন্স (ইউএক্স) ও ইউজার ইন্টারফেস (ইউআই) এর উপর জোর দিবে। এছাড়াও ডিজাইন ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞদের নেতৃত্বে হাতে-কলমে ডিজাইনিং শেখানো হবে।

সুবিধা:

* কোনো টিউশন ফি লাগবে না।
* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
* এ স্কলারশিপটি প্রায় ২৩ হাজার ইউরো সমমূল্যের। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২৩ লক্ষ টাকা।

যোগ্যতা:

* ইংরেজিতে দক্ষতা সনদ।
* স্নাতকোত্তরের সনদ।
* ডিজাইনিংয়ে প্যাশন থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। স্কলারশিপটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই লিংক থেকে

এসএসসির উত্তরপত্র মূল্যায়নে জটিলতার শঙ্কা, পরীক্ষকদের কঠোর …
  • ০৫ মে ২০২৬
টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ
  • ০৫ মে ২০২৬
যশোরের তিন সরকারি কলেজে ভর্তি সুযোগ ৪৪৮১ শিক্ষার্থীর, শূন্য…
  • ০৫ মে ২০২৬
মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
  • ০৫ মে ২০২৬
শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ০৫ মে ২০২৬
শিশুকে মোবাইল ফোন দেখিয়ে খাওয়ালে বাড়তে পারে অটিজমের ঝুঁকি
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9