স্কলারশিপের জন্য প্যারিস যখন পছন্দের শীর্ষে

১৪ অক্টোবর ২০২১, ১১:০৮ AM
উচ্চশিক্ষার জন্য প্যারিস রয়েছে শীর্ষস্থানে

উচ্চশিক্ষার জন্য প্যারিস রয়েছে শীর্ষস্থানে © সংগৃহীত

নান্দনিক সৌন্দর্যের দিক থেকে প্যারিস বিশ্বে অনন্য। পরিচ্ছন্ন ও নিরাপদ এই শহরে রয়েছে বিশ্বমানের শিক্ষাব্যবস্থা। এজন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার জন্য শহর বরাবরই থাকে পছন্দের শীর্ষে। আপনি যদি ঐতিহাসিক এই শহরে উচ্চশিক্ষার জন্য যেতে চান, তবে আপানার জন্য সায়েন্স ফো ইউনিভার্সিটির দেয়া স্কলারশিপটি হতে পারে সেরা একটি ‍সুযোগ।

স্নাতকে পড়ার জন্য বাংলাদেশসহ নন ইউরোপীয়ান শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তিন বছর মেয়াদী এ কোর্সের জন্য আবেদনের শেষ সময় আগামী ২৩ ফেব্রুয়ারি।

এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, পাবলিক অ্যাফেয়ার্স, ম্যানেজমেন্ট অ্যান্ড ইনোভেশন ও আইন নিয়ে পড়তে পারবেন। টিউশন ফি বাবদ শিক্ষার্থীদের দেয়া হবে বছরে প্রায় ১৩ লক্ষ টাকা।

ফ্রান্সের রাষ্ট্রবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানী এমিলি বাউটমির নামে এ স্কলারশিপের নামকরণ করা হয়। প্যারিস ইনস্টিটিউট অব পলিটিকাল স্টাডিজকেই সবাই চেনে সায়েন্স ফো বিশ্ববিদ্যালয় নামে। এখানে মোট ১৪ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন, যার প্রায় অর্ধেকই আন্তর্জাতিক শিক্ষার্থী।

সুবিধাসমূহ:

* টিউশন ফি বাবদ বছরে ১৩ হাজার ইউরো প্রদান করা হয়। বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় ১৩ লক্ষ ৮ হাজার টাকা।

* ফরাসি ভাষা শেখার প্রয়োজনীয়তা নেই।

আবেদনের যোগ্যতা:

* নন ইরোপীয়ান নাগরিক হতে হবে।

* ইউরোপীয়ান নাগরিকত্বসহ দ্বৈত নাগরিকত্ব থাকা যাবে না।

* শিক্ষার্থীদের অবশ্যই প্রথমবার আবেদনকারী হতে হবে।

* মেধার ভিত্তিতে এ বৃত্তি দেয়া হবে।

* সি-১ এর সমমানের ইংরেজী ভাষা দক্ষতা থাকতে হবে।

* উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।

আবেদন প্রক্রিয়া:

আবেদন করতে লগ ইন করুন এখানে। বৃত্তিটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই লিংক থেকে। 

বাংলাদেশে শাখা খুলতে চায় অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ক্যান…
  • ০৫ মে ২০২৬
টার্নিং পয়েন্ট ছিল নুরের দল ছেড়ে ছাত্রশক্তিতে যোগদান, ৭ বছর…
  • ০৫ মে ২০২৬
এসএসসির বাংলা খাতা নিতে অনীহা, ২৩৫ শিক্ষকের তালিকা প্রকাশ ক…
  • ০৫ মে ২০২৬
ঢাবিতে গেস্টরুম-গণরুম নির্যাতনের বিচার ও আবাসন সংকট নিরসনের…
  • ০৫ মে ২০২৬
অস্ত্র-গুলি ও মাদকসহ সন্ত্রাসী জাকির ফরাজী গ্রেপ্তার
  • ০৫ মে ২০২৬
তামাক বাইন ও ইটভাটার ধোঁয়ায় বিপর্যস্ত শিক্ষার্থীরা
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9