স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাষ্ট্রের মায়ামিতে

১৪ অক্টোবর ২০২১, ১০:২৩ AM
মায়ামি বিশ্ববিদ্যালয়

মায়ামি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গোছানো অঙ্গরাজ্য ফ্লোরিডা। শিক্ষার দিক থেকেও অনেক এগিয়ে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অনেক পরিচত মুখ এ রাজ্যের বাসিন্দা। আর এই রাজ্যের পর্যটন শহর মায়ামি সারা পৃথিবীতেই বিখ্যাত। এই খ্যাতির রয়েছে আরও কিছু কারণ। বিশ্বব্যাপী অর্থনীতি, বাণিজ্য, সংস্কৃতি, ফ্যাশন, গণমাধ্যম, বিনোদন ও শিল্পের উল্লেখযোগ্য প্রভাব থাকার কারণে মায়ামিকে পৃথিবীর অন্যতম প্রধান শহর বিবেচনা করা হয়। যুক্তরাষ্ট্রের এই শহরেই স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ পাবেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকে পড়ার সুযোগ দিতে ফুল-ফ্রি বৃত্তি দিচ্ছে ফ্লোরিডার মায়ামি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্ট্যাম্প বৃত্তি নামের স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ নভেম্বর।

মেধার ভিত্তিতে এ স্কলারশিপ দেয়া হবে। স্ট্যাম্প বৃত্তির আওতায় সম্পূর্ণ টিউশন ফি, স্বাস্থ্য বীমা, পাঠ্যপুস্তক ও ল্যাপটপের ভাতা, ক্যাম্পাসে আবাসন এবং ১২ হাজার ডলারের একটি তহবিল দেয়া হবে।

সুবিধাসমূহ:

* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

* টিউশন ফি লাগবে না।

* আবাসন খরচ।

* ল্যাপটপ প্রদান।

* ১২ হাজার ডলারের একটি উপবৃত্তি। বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় ১০ লক্ষ ২৪ হাজার টাকা।

* শিক্ষার্থীরা গবেষণা সহ অন্যান্য ক্ষেত্রের জন্য বিভিন্ন ধরনের ভাতা পাবেন।

আবেদনের যোগ্যতা:

* মায়ামি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে।

* এসিটি ও এসএটি স্কোর জমা দিতে হবে।

* উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।

* ইংরেজি দক্ষতার সনদ দেখাতে হবে। আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ অথবা টোয়েফল আইবিটিতে কমপক্ষে ৮০ পেতে হবে।

* আবেদনকারীদের অবশ্যই একজন আন্তর্জাতিক ছাত্র হতে হবে।

আবেদনকারীদের অবশ্যই মায়ামি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে অ্যাডমিশন নিশ্চিত করতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। 

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র 
  • ০৫ মে ২০২৬
বল হাতে সাকিবুলের ঘূর্ণি জাদু, মাইরিনের গোলবন্যা
  • ০৫ মে ২০২৬
মনিরা শারমিনের রিটের শুনানি হয়েছে, তবে...
  • ০৫ মে ২০২৬
শাপলা গণহত্যার বিচার দাবি, চবির মানববন্ধন থেকে ৯ দফা দাবি
  • ০৫ মে ২০২৬
৬ মাসেও মেলেনি এমপিওভুক্তির অনুমোদন, চরম আর্থিক সংকটে চার ক…
  • ০৫ মে ২০২৬
বিএমইউতে হেমোডায়ালাইসিসে পার্মানেন্ট ভাসকুলার অ্যাক্সেস বিষ…
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9