স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করুন ফ্রান্সে

১৩ অক্টোবর ২০২১, ০৯:৫৮ AM
আইফেল স্কলারশিপ

আইফেল স্কলারশিপ © সংগৃহীত

বিশ্বের অন্যতম পরাশক্তি দেশ ফ্রান্সের শিক্ষাব্যবস্থাও বিশ্বসেরা। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মেধাবী শিক্ষার্থীরা ফ্রান্সের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা নিতে আসেন। ফ্রান্সে পড়াশুনা করতে আগ্রহী যে কারও জন্য সবচেয়ে সম্মানজনক স্কলারশিপ হতে পারে আইফেল স্কলারশিপ। এটি ফ্রান্স সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত জনপ্রিয় একটি বৃত্তি।

এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা ফ্রান্সের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করতে পারবেন। বিষয় হিসেবে নিতে পারবেন ইঞ্জিনিয়ারিং, আইন, ম্যানেজমেন্ট, পলিটিক্যাল সায়েন্স ও ইকোনোমিক্সকে।

বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত।

সুবিধাসমূহ:

* স্নাতকোত্তরের জন্য মাসিক ভাতা বাবদ ১ হাজার ১৮১ ইউরো দেয়া হবে। বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় ১ লক্ষ ১৬ হাজার টাকা।

* পিএইচডির জন্য মাসিক ভাতা বাবদ ১ হাজার ৪০০ ইউরো দেয়া হবে। বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় ১ লক্ষ ৩৮ হাজার টাকা।

* আবাসন ভাতা দেয়া হবে।

* যাওয়া-আসার বিমান খরচ।

* স্বাস্থ্য বীমা ও অন্যান্য ভাতা।

* স্নাতেকোত্তরের জন্য ১ বছর থেকে ৩ বছর পর্যন্ত এ স্কলারশিপ দেয়া হবে।

* পিএইচডিতে সর্বোচ্চ ১ বছর এ স্কলারশিপ দেয়া হবে।

যোগ্যতার মানদণ্ড:

* স্নাতকোত্তরে সর্বোচ্চ ৩০ বছর আর পিএইচডিতে সর্বোচ্চ ৩৫ বছর বয়সীরা আবেদন করতে পারবেন।
* ফ্রান্সের কোন নাগরিক এই স্কলারশিপে আবেদন করতে পারবে না।
* পূর্বে কেউ স্কলারশিপ পেয়ে থাকলে আরেকবার আবেদন করতে পারবেন না।
* কিন্তু পূর্বে কেউ স্নাতকোত্তরে এই স্কলারশিপ পেলে তিনি পিএইচডি এর জন্য পুনরায় আবেদন করতে পারবেন।
* শিক্ষার্থীকে অবশ্যই ইংরেজি অথবা ফ্রেঞ্চ ভাষায় পারদর্শী হতে হবে। এক্ষেত্রে আইইএলটিএস স্কোর অথবা ফ্রেঞ্চ ভাষা দক্ষতার সনদ জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া:

আইফেল স্কলারশিপ পেতে প্রথমে প্রার্থীকে ফ্রান্সের কিছু নামকরা বিশ্ববিদ্যালয়ে সরাসরি আবেদন করতে হবে। আবেদনের জন্য ফর্ম পূরণ করার সময়ই উল্লেখ করবে যে, আইফেল স্কলারশিপ এর জন্য তিনি আবেদন করতে চান। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদনকারীকে জানিয়ে দেবে যে তিনি স্কলারশিপ পেয়েছে কি না।

উল্লেখ্য যে, এই স্কলারশিপে শিক্ষার্থী সরাসরি আবেদন করতে পারবেন না। তাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা ফ্রেঞ্চ হাইয়ার এডুকেশন ইনস্টিটিটিউশন্সের মাধ্যমে আবেদন করতে হবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে। 

প্রস্তাব প্রত্যাখ্যান ফিফার, ভারত-চীনে বিশ্বকাপ দেখা নিয়ে শ…
  • ০৫ মে ২০২৬
গবেষণায় ধারেকাছেও কেউ নেই— ড. আজহারুলকে প্রফেসর ইমেরিটাস কর…
  • ০৫ মে ২০২৬
‘রক্তে ভেজা লাল জোব্বা’- ডাকসুর চিত্র প্রদর্শনীতে উঠে এলো শ…
  • ০৫ মে ২০২৬
আমার মৃত্যু নিয়ে অদ্ভুত গুজব ছড়ানো হচ্ছে: রুনা লায়লা
  • ০৫ মে ২০২৬
রেলক্রসিংয়ে ট্রাক বিকল, এক ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল
  • ০৫ মে ২০২৬
দাবি আদায়ে অনড়, ফের আমরণ অনশনে ববি শিক্ষার্থী
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9