গবেষণার জন্য সাড়ে ২১ লক্ষ টাকা বৃত্তি পাওয়ার সুযোগ

১২ অক্টোবর ২০২১, ০১:২২ PM

© সংগৃহীত

গবেষণা কাজের জন্য অনুদান দিচ্ছে কিউএসআর ইন্টারন্যাশনাল রিসার্চ কমিউনিটি। বাংলাদেশসহ যে কোন দেশের গবেষক শিক্ষার্থীরা এ অনুদানের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ নভেম্বর।

গবেষণা প্রস্তাবনা:

কিউএসআর কর্তৃক নির্ধারিত একটি একাডেমিক কমিটি গবেষণা প্রস্তাব পর্যালোচনা এবং মূল্যায়ন করবে। এতে তারা নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করবে-

* গবেষণা প্রস্তাবনার স্পষ্ট উপস্থাপন এবং বাস্তবসম্মত গবেষণা ধারণা ও বাজেট।

* গবেষণা প্রস্তাবের সমর্থনকারী একটি ভালো লিটারেচার রিভিউ।

* রিসার্চ ডিজাইন।

* তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা।

* আর প্রস্তাবনাটি যে কোনো একটির ক্ষেত্রে উদ্ভাবনী হলে অতিরিক্ত পয়েন্ট প্রদান করা হবে। 

সুবিধাসমূহ:

* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

* ২ বছরের জন্য ২৫ হাজার মার্কিন ডলার গবেষণা অনুদান দেয়া হবে। বাংলাদেশী টাকায় যার পরিমাণ সাড়ে ২১ লক্ষ টাকা।

যোগ্যতার মানদণ্ড:

* প্রার্থীকে ২০১৩ থেকে ২০২০ এর মধ্যে ডক্টরেট ডিগ্রি অর্জন করতে হবে।

* উচ্চশিক্ষার একটি প্রতিষ্ঠানে একাডেমিক অ্যাপয়েন্টমেন্ট থাকতে হবে।

* একটি কোয়ালিটেটিভ এবং মিশ্র পদ্ধতি গবেষণা প্রকল্পের জন্য একটি গবেষণা প্রস্তাব থাকতে হবে।

* আবেদনকারীর বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি থাকতে হবে।

* আবেদনের ভাষা ইংরেজিতে হতে হবে।

* আবেদনকারীর প্রকল্পের উদ্যেশ্য ৭০% এবং আবেদনকারীর উপর ৩০% ভিত্তি করে মূল্যায়ন করা হবে।

* সম্পূর্ণ গবেষণা প্রস্তাবনা ১৭৫০ শব্দের মধ্যে হতে হবে।

* আবেদনকারীর প্রকল্পের উদ্যেশ্য ৭০% এর মধ্যে গবেষণা ধারণা ১০%, পটভূমি ১০%, প্রকল্পের বর্ণনা ১০%, পদ্ধতি ১০%, কন্ট্রিবিউশন টু নলেজ ১০%, উদ্ভাবন ১০% এবং কর্ম পরিকল্পনায় ১০%।

* সমস্ত খরচের একটি প্রস্তাবিত বাজেট।

* আবেদনকারীকে নিশ্চিত করতে হবে যে তার প্রতিষ্ঠান তার আবেদন সম্পর্কে সচেতন এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তার যোগাযোগের বিবরণ প্রদান করতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।  

ট্রেনে ঈদ যাত্রা : আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের ফিরতি টিকিট
  • ১৫ মার্চ ২০২৬
শাহ পরীর দ্বীপের স্বপ্নের সড়ক এখন মৃত্যুকূপ
  • ১৫ মার্চ ২০২৬
ডেকে নিয়ে কিশোরকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু
  • ১৫ মার্চ ২০২৬
ফের ফেনীতে মধ্যরাতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
  • ১৫ মার্চ ২০২৬
ইবির আবাসিক হল বন্ধ হচ্ছে আজ
  • ১৫ মার্চ ২০২৬
ইরানের অর্থনীতির মেরুদণ্ড খ্যাত খারগ দ্বীপে ব্যাপক মার্কিন …
  • ১৫ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081