স্কলারশিপ নিয়ে মাস্টার্স করুন ফ্রান্সে

১২ অক্টোবর ২০২১, ১০:৪৭ AM
প্যারিস ইনস্টিটিউট অব পলিটিকাল স্টাডিজ

প্যারিস ইনস্টিটিউট অব পলিটিকাল স্টাডিজ © সংগৃহীত

স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে ফ্রান্সের সায়েন্স ফো ইউনিভার্সিটি। বাংলাদেশসহ নন-ইউরোপীয়ান শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ নভেম্বর।

এ স্কলারশিপের আওতায় টিউশন ফি বাবদ শিক্ষার্থীদের বছরে প্রায় ১২ লক্ষ টাকা দেয়া হবে। শিক্ষার্থীরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, পাবলিক অ্যাফেয়ার্স, ম্যানেজমেন্ট অ্যান্ড ইনোভেশন ও আইন বিষয়ে পড়তে পারবেন। স্নাতকোত্তরের সময়কাল হবে ২ বছর।

প্যারিস ইনস্টিটিউট অব পলিটিকাল স্টাডিজকেই সবাই চেনে সায়েন্স ফো বিশ্ববিদ্যালয় নামে। এখানে মোট ১৪ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন, যার প্রায় অর্ধেকই আন্তর্জাতিক শিক্ষার্থী।

ফ্রান্সের রাষ্ট্রবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানী এমিলি বাউটমির নামে এ স্কলারশিপের নামকরণ করা হয়। প্যারিসের অধিবাসী এমিলি বাউটমি আইন নিয়ে পড়াশোনা করেন।

সুবিধাসমূহ:

বৃত্তিটির আওতায় টিউশন ফি বাবদ বছরে ১২ হাজার ২০০ ইউরো প্রদান করা হয়। বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় ১২ লক্ষ ৮ হাজার টাকা।

সায়েন্স ফো বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ফরাসি ভাষা শেখার প্রয়োজনীয়তা নেই।

আবেদনের যোগ্যতা:

* নন-ইরোপীয়ান নাগরিক হতে হবে।

* ইউরোপীয়ান নাগরিকত্বসহ দ্বৈত নাগরিকত্ব থাকলেও আবেদন করা যাবে না।

* শিক্ষার্থীদের অবশ্যই প্রথমবার আবেদনকারী হতে হবে।

* মেধার ভিত্তিতে এ বৃত্তি দেয়া হবে।

* সি-১ এর সমমানের ইংরেজি ভাষা দক্ষতা থাকতে হবে।

* উচ্চমাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।

আবেদন প্রক্রিয়া:

আবেদন করতে লগ ইন করুন  এই লিংকে। আর স্কলারশিপটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে এখান থেকে। 

ট্রেনে ঈদ যাত্রা : আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের ফিরতি টিকিট
  • ১৫ মার্চ ২০২৬
শাহ পরীর দ্বীপের স্বপ্নের সড়ক এখন মৃত্যুকূপ
  • ১৫ মার্চ ২০২৬
ডেকে নিয়ে কিশোরকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু
  • ১৫ মার্চ ২০২৬
ফের ফেনীতে মধ্যরাতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
  • ১৫ মার্চ ২০২৬
ইবির আবাসিক হল বন্ধ হচ্ছে আজ
  • ১৫ মার্চ ২০২৬
ইরানের অর্থনীতির মেরুদণ্ড খ্যাত খারগ দ্বীপে ব্যাপক মার্কিন …
  • ১৫ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081