স্নাতকে পড়ুন বেলোয়েট কলেজে, বছরে বৃত্তি ৩৫ লক্ষ টাকা

১০ অক্টোবর ২০২১, ০৪:২৩ PM
বেলোয়েট কলেজ, যুক্তরাষ্ট্র

বেলোয়েট কলেজ, যুক্তরাষ্ট্র © সংগৃহীত

স্নাতকের নতুন শিক্ষাবর্ষের জন্য স্কলারশিপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বেলোয়েট কলেজ। বাংলাদেশসহ যে কোন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। উচ্চশিক্ষার জন্য যেকোন আন্তর্জাতিক শিক্ষার্থীর প্রথম পছন্দ মার্কিন যুক্তরাষ্ট্র। তাই আপনিও আবেদন করতে পারেন এই স্কলারশিপের জন্য। আগামী ১ নভেম্বর পর্যন্ত করা যাবে আবেদন।

একাডেমিক যোগ্যতার ভিত্তিতে দেয়া এ স্কলারশিপের আওতায় বছরে ৩৫ লক্ষ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে। ১৮৬৪ সালে প্রতিষ্ঠিত এই বেলোয়েট কলেজে প্রতিবছর প্রায় ১৪০০ শিক্ষার্থীকে স্নাতকের সুযোগ দেয়।

সুবিধাসমূহ:

• যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

• বার্ষিক ৪১ হাজার ডলারের একটি মেধাবৃত্তি দেয়া হবে। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৫ লক্ষ টাকা।

• সন্তোষজনক একাডেমিক ফলাফল ধরে রাখতে পারলে বৃত্তি পুনরায় দেয়া হবে।

আবেদনের যোগ্যতা:

• উচ্চমাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।

• শিক্ষার্থীদের অবশ্যই নেতৃত্বের দক্ষতা থাকতে হবে।

• যোগ্যতার ভিত্তিতে বৃত্তিটি প্রদান করা হয়। তাই তাদের অবশ্যই একাডেমিক সাফল্য দেখাতে হবে।

• অসম্পূর্ণ আবেদনপত্র বৃত্তির জন্য বিবেচিত হবে না।

• শিক্ষার্থীদের এসিটি/এসএটি পরীক্ষার স্কোর জমা দিতে হবে। এসএটি পরীক্ষায় ন্যূনতম ৫৮০ ও এসিটি তে ২৪ পেতে হবে।

• ইংরেজি ভাষা দক্ষতার স্কোর জমা দিতে হবে। ডুয়োলিং এ কমপক্ষে ১০৫, টোয়েফল আইবিটি তে ৮৫ বা আইইএলটিএস এ ৬.৫ পেতে হবে।

আবেদন প্রক্রিয়া:

আবেদন করতে লগইন করুন এখানে। স্কলারশিপটি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে। 

খাতা চ্যালেঞ্জ করলে এখন শুধু নম্বর যোগের ভুল দেখা হবে না: শ…
  • ২৫ জুন ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ, আবেদন …
  • ২৫ জুন ২০২৬
শেকৃবি শিক্ষার্থীর উদ্ভাবন: সেকেন্ডেই তৈরি হবে ভেটেরিনারি ড…
  • ২৫ জুন ২০২৬
পুলিশের ৬ কর্মকর্তাকে একযোগে বদলি
  • ২৫ জুন ২০২৬
গ্রামে বেড়াতে এসে নদীতে গোসল করার সময় এক পরিবারের ৩ নারীর ম…
  • ২৫ জুন ২০২৬
অসুস্থ হয়ে শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ করে বিক্ষোভ
  • ২৫ জুন ২০২৬