স্নাতকোত্তর-পিএইচডি করুন মধ্যপ্রাচ্যের দেশ কাতারে

০৮ অক্টোবর ২০২১, ১২:০৫ PM
কাতার বিশ্ববিদ্যালয়

কাতার বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বর্তমান বিশ্বের অন্যতম ধনী দেশ কাতার। বিশ্বের সবচেয়ে নিরপেক্ষ ও নিরাপদ স্থানও বলা হয় দেশটিকে। বিশ্বমানের শিক্ষাব্যবস্থা নিয়ে কাতার এখন জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। শিক্ষার উপর আরও জোর দিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করতে বিভিন্ন স্কলারশিপ দিয়ে থাকে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়। তেমনই একটি স্কলারশিপ দিচ্ছে কাতার বিশ্ববিদ্যালয়।

এ স্কলারশিপের আওতায় বাংলাদেশসহ যে কোন দেশের শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি করতে পারবেন সেখানে। টিউশন ফি মওকুফ, আবাসন খরচ, বিমান খরচসহ নানা সুযোগ-সুবিধা রয়েছে স্কলারশিপটিতে।

কাতারের রাজধানী দোহায় অবস্থিত একমাত্র এই সরকারি বিশ্ববিদ্যালয়টিতে আগামী ২১ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।

যেসব বিষয় নিয়ে পড়া যাবে:

* কলেজ অব আর্টস অ্যান্ড সায়েন্সেস
* ইঞ্জিনিয়ারিং কলেজ
* কলেজ অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স
* কলেজ অব এডুকেশন
* কলেজ অব ‘ল’
* কলেজ অব মেডিসিন
* কলেজ অব ফার্মেসি
* কলেজ অব হেলথ সায়েন্স
* কলেজ অব শরিয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ

সুবিধাসমূহ:

* টিউশন ফি লাগবে না।
* বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আবাসন ব্যবস্থা রয়েছে।
* পাঠ্যপুস্তক ফি ছাড় দেয়া হবে।
* বিমানে আসা যাওয়ার খরচ।

আবেদনের যোগ্যতা:

* স্নাতকোত্তরের জন্য স্নাতকে কমপক্ষে সিজিপিএ ২.৮ থাকতে হবে।
* পিএইচডির জন্য স্নাতকোত্তরে কমপক্ষে সিজিপিএ ৩ থাকতে হবে।
* ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষার সনদ জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে লগইন করুন এখানে। স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ঘুরে আসুন এই লিংক থেকে

খাতা চ্যালেঞ্জ করলে এখন শুধু নম্বর যোগের ভুল দেখা হবে না: শ…
  • ২৫ জুন ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ, আবেদন …
  • ২৫ জুন ২০২৬
শেকৃবি শিক্ষার্থীর উদ্ভাবন: সেকেন্ডেই তৈরি হবে ভেটেরিনারি ড…
  • ২৫ জুন ২০২৬
পুলিশের ৬ কর্মকর্তাকে একযোগে বদলি
  • ২৫ জুন ২০২৬
গ্রামে বেড়াতে এসে নদীতে গোসল করার সময় এক পরিবারের ৩ নারীর ম…
  • ২৫ জুন ২০২৬
অসুস্থ হয়ে শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ করে বিক্ষোভ
  • ২৫ জুন ২০২৬