টিউশন ফি ছাড়াই স্নাতক করুন যুক্তরাষ্ট্রের টেনেসি স্টেট বিশ্ববিদ্যালয়ে

২৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৮ AM
ইস্ট টেনেসি স্টেট বিশ্ববিদ্যালয়

ইস্ট টেনেসি স্টেট বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

স্নাতকে স্কলারশিপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইস্ট টেনেসি স্টেট বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থীরা ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে আগামী ১ অক্টোবর থেকে।

এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা কোন ধরনের টিউশন ফি ছাড়াই বিশ্ববিদ্যালয়টির যে কোন বিষয় নিয়ে অধ্যায়ন করতে পারবেন। ইস্ট টেনেসি স্টেট ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের জনসন সিটিতে অবস্থিত একটি পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি।

সুবিধা:

* টিউশন ফি সমান অর্থ প্রদান করা হবে।
* যে কোন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

যোগ্যতা ও শর্তাবলী:

* একটি ভালো সিজিপিএ থাকতে হবে।
* এসিটি পরীক্ষায় ১৭ স্কোর অর্জন করতে হবে।
* ইংরেজী ভাষা দক্ষতা পরীক্ষা দিতে হবে। আইইএলটিএসে ন্যূনতম ৫.৫, টোয়েফল আইবিটি তে ৬১ সহ অন্যান্য দক্ষতা পরীক্ষায় বিশ্ববিদ্যালয় থেকে নির্ধারিত ন্যূনতম স্কোর অর্জন করতে হবে।

যেভাবে আবেদন করতে হবে:

আবেদনকারীদের অবশ্যই আবেদন করতে প্রথমে বিশ্ববিদ্যালয় পোর্টালে সাইন আপ করে আবেদন করতে হবে। আগামী ১ অক্টোবর থেকে আবেদন করতে ক্লিক করুন এই লিংকে। স্কলারশিপটি সম্পর্কে বিস্তারিত জানতে ঘুরে আসুন এই লিংক থেকে

খাতা চ্যালেঞ্জ করলে এখন শুধু নম্বর যোগের ভুল দেখা হবে না: শ…
  • ২৫ জুন ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ, আবেদন …
  • ২৫ জুন ২০২৬
শেকৃবি শিক্ষার্থীর উদ্ভাবন: সেকেন্ডেই তৈরি হবে ভেটেরিনারি ড…
  • ২৫ জুন ২০২৬
পুলিশের ৬ কর্মকর্তাকে একযোগে বদলি
  • ২৫ জুন ২০২৬
গ্রামে বেড়াতে এসে নদীতে গোসল করার সময় এক পরিবারের ৩ নারীর ম…
  • ২৫ জুন ২০২৬
অসুস্থ হয়ে শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ করে বিক্ষোভ
  • ২৫ জুন ২০২৬