স্কলারশিপ নিয়ে হংকংয়ের ৮ বিশ্ববিদ্যালয়ে পিএইচডির সুযোগ

২৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৫ AM
হংকং এ ৮ বিশ্ববিদ্যালয়ে বৃত্তি দিচ্ছে রিসার্চ গ্রান্টস কাউন্সিল (আরজিসি)

হংকং এ ৮ বিশ্ববিদ্যালয়ে বৃত্তি দিচ্ছে রিসার্চ গ্রান্টস কাউন্সিল (আরজিসি) © সংগৃহীত

হংকংয়ের ৮টি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে পিএইচডি করার সুযোগ দিচ্ছে হংকংয়ের রিসার্চ গ্রান্টস কাউন্সিল (আরজিসি)। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের এ স্কলারশিপ দেয়া হয়। আবেদন করা যাবে আগামী ১ ডিসেম্বরের মধ্যে।

২০০৯ সালে প্রতিষ্ঠিত হংকংয়ের রিসার্চ গ্রান্টস কাউন্সিল (আরজিসি) প্রদত্ত এ স্কলারশিপের আওতায় প্রতিবছর প্রায় ৩৭ লক্ষ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে। সুযোগ থাকবে হংকংয়ের ৮টি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের।

বিশ্ববিদ্যালয়গুলো হলো- হংকং সিটি ইউনিভার্সিটি, হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি, লিঙ্গনান ইউনিভার্সিটি, চাইনিজ ইউনিভার্সিটি, এডুকেশন ইউনিভার্সিটি, হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি, হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অব হংকং।

এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিজ্ঞান, চিকিৎসা, প্রকৌশল ও প্রযুক্তি, মানবিক, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষার উপর পড়াশোনা করতে পারবেন।

সুবিধাসমূহ:

৩ লাখ ২২ হাজার হংকং ডলারের একটি বার্ষিক উপবৃত্তি। বাংলাদেশী টাকায় যার পরিমাণ ৩৫ লক্ষ ৩৩ হাজার টাকা।

সম্মেলন এবং গবেষণা-সম্পর্কিত ভ্রমণ ভাতা বাবদ ১৩ হাজার ৫০০ হংকং ডলার। বাংলাদেশী টাকায় যার পরিমাণ দেড় লক্ষ টাকা।

তিন বছর পর্যন্ত এ বৃত্তি দেয়া হবে।

২০২২-২৩ শিক্ষাবর্ষে মোট ৩০০টি স্কলারশিপ দেয়া হবে।

যোগ্যতা:

* প্রাতিষ্ঠানিক অসাধারণতা।
* গবেষণার ক্ষমতা এবং সম্ভাবনা।
* যোগাযোগ দক্ষতা।
* নেতৃত্বের ক্ষমতা।

আবেদন প্রক্রিয়া:

নিরধারিত ৮টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পছন্দের যে কোন একটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এই লিংকে। বিস্তারিত জানতে ঘুরে আসুন এই লিংক থেকে

রেলক্রসিংয়ে ট্রাক বিকল, এক ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল
  • ০৫ মে ২০২৬
দাবি আদায়ে অনড়, ফের আমরণ অনশনে ববি শিক্ষার্থী
  • ০৫ মে ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন শেষ ২ জুন
  • ০৫ মে ২০২৬
প্রথমবারের মতো পাল্টাপাল্টি যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া-ইউক…
  • ০৫ মে ২০২৬
বাইউস্ট ইন্ট্রা এমইউএন-২০২৬ সম্পন্ন, কূটনৈতিক চর্চায় মুখর ক…
  • ০৫ মে ২০২৬
কুবিতে সিন্ডিকেট ও আপগ্রেডেশন বন্ধ রাখতে ফের হুমকির অভিযোগ …
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9