স্নাতকে স্কলারশিপ দিচ্ছে হংকং ইউনিভার্সিটি

২৫ সেপ্টেম্বর ২০২১, ০২:৫২ PM
হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি

হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি © সংগৃহীত

হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতকের জন্য স্কলারশিপ দিচ্ছে। বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন শুর হবে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে।

এ আবেদনের প্রেক্ষিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের যে কোন স্নাতক প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের ৫০ হাজার হংকং ডলার প্রদান করা হবে।

টাইমস হায়ার এডুকেশনের তথ্যমতে, বিশ্বে ৬৬তম স্থানে রয়েছে হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি।

সুবিধাসমূহ:

* যে কোন বিষয়ে স্নাতক করতে পারবেন।
* ৫০ হাজার হংকং ডলার (সাড়ে ৫ লক্ষ টাকা) দেয়া হবে।

আবেদনের যোগ্যতা:

* আইএলটিএসে ন্যূনতম ৬.৫ বা টোয়েফল এ ৮০ স্কোর পেতে হবে।
* ভালো রেজাল্টধারী শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়া হবে।

যেসব ডকুমেন্টস লাগবে:

* শেষ ২ বছরের একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* ইংরেজি দক্ষতার সনদ।

যেভাবে আবেদন করতে হবে:

আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের অনলাইন আবেদন পদ্ধতিতে লগইন করে ভর্তির আবেদন সম্পূর্ণ করতে হবে।

বিস্তারিত জানতে ঘুরে আসুন এই লিংক থেকে। 

গ্রুপ এফ-এ শেষ ম্যাচে নামছে ৪ দল, কার সামনে কোন সমীকরণ?
  • ২৫ জুন ২০২৬
ওভার মার্কিং নাকি আন্ডার মার্কিং— বদলাচ্ছে ঢিলেঢালা খাতা মূ…
  • ২৫ জুন ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ সৌদি আরবে…
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে হত্যাকাণ্ডের শিকার সায়মা ঢাবি শিক্ষার্থী নয়
  • ২৫ জুন ২০২৬
স্কুল ফাঁকি দিয়ে ইউএনও’র হাতে ধরা, ৪ ছাত্রকে করতে হবে ৮০০ ব…
  • ২৫ জুন ২০২৬
মিস্ত্রী সেজে ঘরে ঢোকেন, গেট আটকানো মাত্রই  হামলা— যেভাবে এ…
  • ২৫ জুন ২০২৬