স্নাতকে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৬ সেপ্টেম্বর ২০২১, ১১:৪২ AM
স্নাতকে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়া

স্নাতকে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়া © সংগৃহীত

স্নাতকে বিনামূল্যে পড়ার সুযোগ দিচ্ছে কোরিয়ান অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কাইস্ট)। আগামী ২২ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক শিক্ষার্থীরা দক্ষিণ কোরিয়ার এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি, জীবনযাত্রার ব্যয় এবং হেলথ ইন্স্যুরেন্স বহন করবে প্রতিষ্ঠানটি। এ বৃত্তিটির উদ্দেশ্য দক্ষিণ কোরিয়ায় অধ্যয়নরত সবচেয়ে মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের সহায়তা করা।

কাইস্ট দক্ষিণ কোরিয়ার প্রথম গবেষণাভিত্তিক বিজ্ঞান ও প্রকৌশল প্রতিষ্ঠান। ১৯৭১ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি দক্ষিণ কোরিয়ার ডেইজিওনে অবস্থিত।

সুযোগ-সুবিধা:

• ৮ টি সেমিস্টারের জন্য সম্পূর্ণ টিউশন ফি। 
• আবাসন খরচের জন্য প্রতিমাসে ৩ লক্ষ ৫০ হাজার ওন (প্রায় ২৬ হাজার টাকা) দেয়া হবে।
• চিকিৎসার জন্য দেয়া হবে স্বাস্থ্য বীমা। 

আবেদনের শর্ত:

• আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
• দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা আবেদন করতে পারবে না।
• আবেদনকারীকে জিপিএ-৫ এর মধ্যে নূন্যতম ৩.১৩ পেতে হবে।
• কোরিয়ান নাগরিকত্বধারী প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই কোরিয়ার বাইরে পড়ালেখা থাকতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র: নিম্নোক্ত ডকুমেন্টগুলো অনলাইনে জমা দিতে হবে-

• আবেদনপত্র
• একটি সুপারিশপত্র
• পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের কপি
• ইংরেজি দক্ষতা পরীক্ষার সার্টিফিকেট
• স্ট্যান্ডার্ডাইজড অফিসিয়াল টেস্ট স্কোর রিপোর্ট
• আর্থিক সম্পদের বিবরণ

যেভাবে আবেদন করবেন: প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেইস্ট বৃত্তির জন্য অনলাইন আবেদন ফর্ম ডাউনলোড করে পূরণ করতে হবে। তারপর আবেদন ফি পরিশোধ করে তা স্ক্যান করে নথিগুলো অনলাইনে জমা দিতে হবে। স্কলারশিপ ও আবেদন সংক্রান্ত বিস্তারিত জানতে এখানে  ক্লিক করুন।

ঈদের ছুটিতে ফাঁকা ছাত্রাবাসে মা বিড়াল ও চার ছানা, যত্নে নৈ…
  • ১৫ মার্চ ২০২৬
দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারালেন শ্রমিক লীগ নেতা সোহাগ
  • ১৫ মার্চ ২০২৬
সময়মতো অবসরের টাকা পাচ্ছেন না শিক্ষক-কর্মচারীরা, ক্ষোভ প্রক…
  • ১৫ মার্চ ২০২৬
বাংলাদেশিদের ভিসার মেয়ার বাড়াল মধ্যপ্রাচ্যের তিন দেশ, আবেদন…
  • ১৫ মার্চ ২০২৬
প্রাইভেট পড়তে গিয়ে যৌন নিপীড়নের শিকার স্কুলছাত্রী
  • ১৫ মার্চ ২০২৬
মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে আজ
  • ১৫ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081