ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে আয়ারল্যান্ড সরকার

১৫ সেপ্টেম্বর ২০২১, ১২:১০ PM
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে আয়ারল্যান্ড সরকার

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে আয়ারল্যান্ড সরকার © সংগৃহীত

শান্তিপ্রিয় দেশ আয়ারল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে স্কলারশিপ দিচ্ছে দেশটির সরকার। বিভিন্ন দেশের শিক্ষার্থীরা সম্পূর্ণ সরকারি অর্থায়নের এই স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময় আগামী ২১ অক্টোবর।

উচ্চমানের শিক্ষার জন্য পরিচিত বিশ্বে শীর্ষ দশটি দেশের একটি আয়ারল্যান্ড। দেশটির সরকার  স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামের জন্য ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রায় ১৩.৬ মিলিয়ন ইউরো বিনিয়োগ করেছে।

আয়ারল্যান্ড সরকারের আন্তর্জাতিক শিক্ষা বৃত্তি বিশ্বজুড়ে পরিচিত। টিউশন ফি, উপবৃত্তি, এবং গবেষণা সম্পর্কিত অন্যান্য খরচ দেশটির সরকারই বহন করে। এছাড়া কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াও রয়েছে ভর্তি হওয়ার সুযোগ।

সুযোগ সুবিধাসমূহ:

  • বার্ষিক ১৬ হাজার ইউরো (প্রায় ১৬ লাখ টাকা) উপবৃত্তি।
  • নন-ইইউ ফি বার্ষিক সর্বোচ্চ ৫ হাজার ৭৫০ ইউরো (প্রায় ৫ লাখ ৭৫ হাজার টাকা) পর্যন্ত।
  • প্রতি বছর ২ হাজার ২৫০ ইউরো (প্রায় ২ লাখ ২২ হাজার টাকা) সরাসরি গবেষণা খরচ।
  • আইরিশ ইন্টারন্যাশনাল স্কলারশিপ প্রত্নতত্ত্ব থেকে প্রাণিবিদ্যা পর্যন্ত সমস্ত শাখায় অর্থায়ন করবে।
  • বিনামূল্যে শিক্ষা প্রোগ্রাম ক্যারিয়ারের প্রাথমিক পর্যায়ে তাদের নিজস্ব গবেষণা পরিচালনার সুযোগ সহ শিক্ষার্থীদের অসামান্য সুযোগ প্রদান করে।

আবেদন প্রক্রিয়া:

এ স্কলারশিপের জন্য অনলাইনেই আবেদন করা যাবে। আবেদনের জন্য এই লিংকে https://research.ie/funding/goipg/ ক্লিক করুন।   

 

পাবনায় আবাসিক হোটেল থেকে অজ্ঞাত নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৫ মে ২০২৬
অফিস করলেন এনটিআরসিএর নতুন চেয়ারম্যান, শুনলেন নানা ইস্যু
  • ০৫ মে ২০২৬
লাইনে দাঁড়ানোর ভোগান্তি আর নয়, সরকারি হাসপাতালে অ্যাপয়েন্টম…
  • ০৫ মে ২০২৬
এক মাসেই ধসে পড়লো সেতু-সংলগ্ন সড়ক, আতঙ্কে এলাকাবাসী
  • ০৫ মে ২০২৬
পিএসএলের সেরা একাদশে জায়গা হয়নি নাহিদ রানার
  • ০৫ মে ২০২৬
পুলিশে বড় রদবদল, ডিসি মাসুদসহ ঊর্ধ্বতন ৩৯ কর্মকর্তাকে বদলি
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9