সাত দেশের ২৫০ শিক্ষার্থীর মধ্যে প্রথম হয়েছেন বাংলাদেশের জাকারিয়া

২৫ জুলাই ২০২১, ০৪:০৩ PM
বাংলাদেশী শিক্ষার্থী আবু জাকারিয়া নিশাত 

বাংলাদেশী শিক্ষার্থী আবু জাকারিয়া নিশাত  © ছবি : সংগৃহীত

বাংলাদেশী শিক্ষার্থী আবু জাকারিয়া নিশাত রাশিয়ার মস্কো স্টেট টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বিশ্বের সাত দেশের ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম হয়েছেন। তিনি ইকোনমিকস ইন্টারপ্রাইস ম্যানেজমেন্ট বিভাগ থেকে এইচআর স্পেশালিস্ট ডিগ্রি অর্জন করেছেন।  উজবেকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, তানজানিয়া, ব্রাজিল, চীন, মালির ২৫০ জন শিক্ষার্থীর মাঝে একমাত্র বাংলাদেশি হিসেবে নিশাত ডিগ্রিটি অর্জন করেন। বর্তমানে তিনি রাশিয়ার মস্কো স্টেট টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কোর্সের শিক্ষার্থী।

এছাড়াও তার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের উপর আন্তর্জাতিক জার্নালে চারটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। আবু জাকারিয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন।

ময়মনসিংহ সদর উপজেলা ভাবখালী গ্রামের আবু জাকারিয়া নিশাত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী। ২০১৪ সালে সরকারিভাবে বৃত্তি পেয়ে রাশিয়ার মস্কো স্টেস্ট টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ে পড়তে যান তিনি। 

নিশাত বলেন, বাবা ও মায়ের  স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি। এখন বাংলাদেশের মানুষের জন্য কাজ করে সকলের পাশে থাকতে চাই। 

পাবনায় আবাসিক হোটেল থেকে অজ্ঞাত নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৫ মে ২০২৬
অফিস করলেন এনটিআরসিএর নতুন চেয়ারম্যান, শুনলেন নানা ইস্যু
  • ০৫ মে ২০২৬
লাইনে দাঁড়ানোর ভোগান্তি আর নয়, সরকারি হাসপাতালে অ্যাপয়েন্টম…
  • ০৫ মে ২০২৬
এক মাসেই ধসে পড়লো সেতু-সংলগ্ন সড়ক, আতঙ্কে এলাকাবাসী
  • ০৫ মে ২০২৬
পিএসএলের সেরা একাদশে জায়গা হয়নি নাহিদ রানার
  • ০৫ মে ২০২৬
পুলিশে বড় রদবদল, ডিসি মাসুদসহ ঊর্ধ্বতন ৩৯ কর্মকর্তাকে বদলি
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9