চায়না সরকারি স্কলারশিপ পেলেন যারা (তালিকা)

১৪ জুলাই ২০২১, ০৯:৫১ AM
চাইনিজ গর্ভমেন্ট স্কলারশিপ ২০২০-২১

চাইনিজ গর্ভমেন্ট স্কলারশিপ ২০২০-২১ © ফাইল ফটো

চাইনিজ গর্ভমেন্ট স্কলারশিপ ২০২০-২১ সেশনে মনোনীত বাংলাদেশি শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুলােই) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। এবার এই স্কলারশিপের আওতায় ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডির জন্য মোট ৫৩ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চীনা দূতাবাস থেকে তথ্য প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী প্রক্রিয়া সর্ম্পকে ওয়েবসােইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

জানা যায় প্রতিবছর চাইনিজ গর্ভমেন্ট স্কলারশিপের আওতায় ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডির কোর্সের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়। এই স্কলারশিপের আওতায় বাংলাদেশী শিক্ষার্থীরা চীনে পড়ার সুযোগ পায়।

স্কলারশিপের আওতায় যা যা পাওয়া যায়- 

১) রেজিস্টেশন ফি;

২) টিউশন ফি;

৩) আবাসন ফি;

৪) আন্ডারগ্রাজুয়েট লেভেল শিক্ষার্থীদের জন্য মাসিক ভাতা ২ হাজার ৫০০ ইউয়ান যা বাংলাদেশী টাকায় প্রায় ৩১ হাজার টাকা;

৫) মাস্টার্স ও পিএইচডি লেভেলে শিক্ষার্থীদের জন্য মাসিক খরচ হিসেবে যথাক্রমে ৩ হাজার ইউয়ান ও ৩ হাজার ৫০০ ইউয়ান প্রদান করা হবে। যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৭ হাজার ও ৪১ হাজার টাকা। তবে, ল্যাবরেটরি ও ইন্টার্নশিপ ফি এবং যাতায়াত খরচ নিজেদের বহন করতে হবে। 

তালিকা দেখতে এখানে ক্লিক করুন

বদলির ফল প্রকাশের দাবিতে বড় আন্দোলনের প্রস্তুতি শিক্ষকদের
  • ২৫ অক্টোবর ২০২৬
ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই পিএলসি, সরাসরি…
  • ২৫ অক্টোবর ২০২৬
পুলিশ হেফাজতে থাকা ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএন…
  • ২৫ অক্টোবর ২০২৬
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই, চূড়ান্…
  • ২৫ অক্টোবর ২০২৬
২০২৭ সালের রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষ…
  • ২৫ অক্টোবর ২০২৬
রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার ত…
  • ২৫ অক্টোবর ২০২৬