ইউজিসির প্রফেসরশিপ পদে নিয়োগ দেয়া হবে অবসরপ্রাপ্ত ৫ অধ্যাপককে

১৩ জুন ২০২১, ১১:১৯ AM
প্রফেসরশিপ নিয়োগ

প্রফেসরশিপ নিয়োগ © লোগো

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষকতা, গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে অবদান রাখা অবসরপ্রাপ্ত অধ্যাপকদের কাছ থেকে প্রফেসরশিপের জন্য জীবন বৃত্তান্ত আহবান করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। কমিশনে উপ-পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহবান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষকতা, গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে অবদান রেখেছেন এবং এখনো শিক্ষা/গবেষণা/প্রকাশনা কার্যক্রম অব্যাহত রাখতে ইচ্ছুক ও সক্ষম দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের এমন সকল অবসরপ্রাপ্ত অধ্যাপকদের মধ্য থেকে ৫ জনকে ২ বছরের জন্য নিয়োগ দেবে ইউজিসি। নিয়োগটি ইউজিসি প্রফেসরশিপ নীতিমালার আলোকে সম্পন্ন হবে।

নোটিসে আরও বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে ১ জন অবসরপ্রাপ্ত অধ্যাপকের নাম জীবন বৃত্তান্তসহ পরিচালক, রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন ডিভিশনের বরাবর ডাকযোগে এবং ই-মেইলে (director_research@ugc.gov.bd) আগামী ৩০ জুনের মধ্যে প্রেরণ করার জন্য।

ইউজিসি প্রফেসরশিপ নীতিমালা ও সার্কুলার ইউজিসির ওয়েবসাইটে (www.ugc.gov.bd) পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

শাপলা গণহত্যার বিচার দাবি, চবির মানববন্ধন থেকে ৯ দফা দাবি
  • ০৫ মে ২০২৬
৬ মাসেও মেলেনি এমপিওভুক্তির অনুমোদন, চরম আর্থিক সংকটে চার ক…
  • ০৫ মে ২০২৬
বিএমইউতে হেমোডায়ালাইসিসে পার্মানেন্ট ভাসকুলার অ্যাক্সেস বিষ…
  • ০৫ মে ২০২৬
জনস্বাস্থ্য, গবেষণা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় বিএমইউ-ফেইথ …
  • ০৫ মে ২০২৬
আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে কলম্বিয়া, থাক…
  • ০৫ মে ২০২৬
এবার নিজ এলাকায় নার্সিং কলেজ চাইলেন মির্জা ফখরুল
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9