যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের বিশেষ স্কলারশিপ

২২ নভেম্বর ২০২০, ০৯:৫৮ AM
সাসেক্স বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য

সাসেক্স বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য © সংগৃহীত

বিশেষভাবে বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যর ‘ইউনিভার্সিটি অব সাসেক্স’ স্কলারশিপের ঘোষণা দিয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘সাসেক্স বাংলাদেশ স্কলারশিপ’। এ স্কলারশিপ পেলে কোনো বাংলাদেশি শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে বিনা টিউশন ফিতে পড়তে পারবেন।

সাসেক্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যের ফলে বাংলাদেশিদের জন্য বিশেষভাবে এ স্কলারশিপ চালু হয়েছে।

ইউনিভার্সিটি অব সাসেক্সের ওয়েবসাইটে বলা হয়েছে, ‌‘স্কলারশিপের বিজ্ঞাপনে মেধার যোগ্যতায় পড়ার সুযোগ পাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা পাবেন তিন হাজার ব্রিটিশ পাউন্ড। বাংলাদেশিরা স্কলারশিপের আওতায় থাকা বিয়ষগুলোতে পড়তে পারবেন।’

এ জন্য আবেদন করা যাবে আগামী বছরের ১ সেপ্টেম্বর পর্যন্ত। স্কলারশিপ কতজনকে দেওয়া হবে, তা নির্ধারণ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

যেসব শর্ত পূরণ করতে হবে
এ স্কলারশিপ পেতে শিক্ষার্থীদের কিছু শর্ত পূরণ করতে হবে। প্রথম শর্ত, অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। বিনা বেতনে অধ্যয়নের জন্য যোগ্যতা প্রমাণ দিতে হবে। ব্রিটেনে জীবনযাত্রার খরচ মেটানোর সামর্থ্য তার থাকতে হবে। সাসেক্সের ২০২১–এর স্নাতকোত্তর প্রোগ্রামে সুযোগ পেতে হবে।

টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬
বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যার অভিযোগ, আটক মেয়ে
  • ২৫ অক্টোবর ২০২৬
পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ: কখন জরুরি এন্ডোস্কোপি প্রয়োজন?
  • ২৫ অক্টোবর ২০২৬
মসজিদ কি শুধু ইবাদতের জায়গা নাকি এর সামাজিক গুরুত্বও রয়েছে?
  • ২৫ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৯-এ নতুন বেতন স্কেলে ৩৮ পদে চাকর…
  • ২৫ অক্টোবর ২০২৬