ঢাকায় মার্কিন দূতাবাসে শিক্ষার্থীদের ভিসা আবেদন নেয়া শুরু আজ

১৫ নভেম্বর ২০২০, ১২:১৬ PM
ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস © ফাইল ফটো

করোনার কারণে অনেক দিন বন্ধ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন। আজ রবিবার(১৫ নভেম্বর) থেকে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস সীমিত আকারে শিক্ষার্থীদের ভিসা আবেদন গ্রহণ করা শুরু করছে। এতে এফ, জে এবং এম ক্যাটাগরির ভিসার জন্য নতুন আবেদনকারীদের কাছ থেকে সীমিত আকারে আবেদনপত্র গ্রহণ ও সাক্ষাৎকারের জন্য সময় দেয়া শুরু হবে বলে জানিয়েছে। ‍

তবে, করোনাভাইরাস মহামারি পরিস্থিতির কারণে দূতাবাসের প্রতিদিনের কর্মতালিকায় সাক্ষাৎকারের সংখ্যা সীমিত থাকবে এবং ভিসা প্রসেস করার সময় ছয় সপ্তাহ পর্যন্ত লাগতে পারে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে মার্কিন দূতাবাস।

এছাড়া আবেদনকারীদের ভিসা প্রক্রিয়ার সময় মনে রেখে ভিসার আবেদন ও ভ্রমণের তারিখ পরিকল্পনা করার জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

আবেদনকারীদের www.ustraveldocs.com/bd ওয়েবসাইটে লগ ইন করে এবং অনলাইনে তাদের প্রোফাইল হালনাগাদ করতে হবে। সংশ্লিষ্ট ভিসা ফি প্রদানের পরে অনলাইন সাক্ষাৎকারের সময় নিতে হবে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের নিয়মিত ভিসা সেবা কার্যক্রম পুনরায় চালু না হওয়া পর্যন্ত আবেদন ফি (এমআরভি) বৈধ থাকবে এবং এই আবেদন ফি ব্যবহার করে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাক্ষাৎকারের জন্য সময় নেওয়া যাবে।

যারা শিক্ষার্থী ভিসা নবায়নের জন্য আবেদন করবেন তাদের জন্য বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে যেসব শিক্ষার্থী তাদের পুরনো/একই শিক্ষা প্রতিষ্ঠানে একই বিষয় নিয়ে লেখাপড়া অব্যাহত রাখতে চান তাদের সাক্ষাৎকার ছাড়াই স্টুডেন্ট ভিসা নবায়নের সুযোগ দেওয়া হচ্ছে।

এছাড়া এফ-২ ভিসার অধীনে স্বামী-স্ত্রী ও তাদের ২১ বছরের কম বয়সী সন্তানের ভিসা নবায়নের আবেদনও গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস।

বিশ্ববিদ্যালয়ের পর এবার স্কুল-কলেজে র‌্যাগ ডে বন্ধ হচ্ছে
  • ১৫ মার্চ ২০২৬
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের উদ্বোধন করলেন সেনাপ্রধান
  • ১৫ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন: নাহিদ ইসলাম
  • ১৫ মার্চ ২০২৬
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়ে পিএসসির ৪ নির্দেশনা
  • ১৫ মার্চ ২০২৬
শেরপুর-৩ আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
  • ১৫ মার্চ ২০২৬
পানির ট্যাংক সংস্কারে ২০ দিন বন্ধ থাকবে ঢাকা কলেজ ছাত্রাবাস
  • ১৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence