তুরস্কে স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার যতকথা

১৪ নভেম্বর ২০২০, ১২:০৭ AM

© লোগো

অনেকেই তুরস্কে স্কলারশিপ নিয়ে উচ্চ শিক্ষা অর্জন করতে চান। অনেকেই এ ব্যাপারে মেসেঞ্জারে নক করেন। তাই আজ যারা তুরস্কে স্কলারশিপ নিয়ে উচ্চ শিক্ষা অর্জনের ব্যাপারে লিখবো। বাংলাদেশীদের উচ্চ শিক্ষা অর্জনের জন্য অন্যতম গন্তব্য হয়ে উঠেছে তুরস্ক।

প্রতি বছর সরকারি স্কলারশিপ এর মাধ্যমে প্রায় ১০০ জন বাংলাদেশী শিক্ষার্থী তুরস্কে উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ পায়। এর মধ্যে পিএইচডিতে ১৫-২০ জন, মাস্টার্সে ৩০ জন, এবং বাকী ৫০ জন অনার্সে সু্যোগ পায়। এবার আশা যাক স্কলারশিপ এ আবেদনের যোগ্যতার বিষয়ে।

স্কলারশিপে আবেদনের যোগ্যতা:
১) অনার্সের ক্ষেত্রে এইচএসসিতে জিপিএ ৫ প্রয়োজন। আন্তজার্তিকভাবে ৭০ % নম্বর প্রয়োজন হলেও বাংলাদেশীদের ক্ষেত্রে জিপিএ ৫ ছাড়া চান্স খুব একটা পায় না।
২) মাস্টার্স ও পিএইচডির ক্ষেত্রে ৭৫% নম্বর প্রয়োজন। অর্থ্যাৎ সিজিপএ ৩.৫০ বা ৩.৫০ প্লাস।
৩) ইংরেজি ভাষা লিখতে ও বলতে দক্ষ হতে হবে। আইলেটস গ্রহণযোগ্য নয়। টোফেল গ্রহণ করে। তাই টোফেলে ভালো স্কোর আব্যশক।
৪) মাস্টার্স ও পিএইচির ক্ষেত্রে ১ বা ২টি একাডেমিক পাবলিকেশন থাকা।
৫) এক্সট্রা কারিকুলাম অ্যাকটিভিটিজ এ সক্রীয় থাকা ও প্রমাণ পত্র থাকা।

স্কলারশিপের সুযোগ-সুবিধা:
১) টিউশন ফি ফ্রী।
২) থাকা ও খাওয়া বিনামূল্যে বা ফ্রী।
৩) হেলথ কেয়ার ফ্রী।
৪) প্রথমবার আশা ও ফিরে যাওয়ার এয়ার টিকিট বিনামূল্যে বা ফ্রীতে দেওয়া হয়।
৫) তুর্কী ভাষা শেখার কোর্ষ ১ বছরের জন্য ফ্রী।
৬) মাসিক হাতখরচা দেওয়া হয়। অনার্সে ৭০০ লিরা (যা বাংলাদেশী টাকায় ৭৫৮৪ টাকা)। মাস্টার্সে ৯৫০ লিরা (যা বাংলাদেশী টাকায় ১০২৭৫ টাকা)। পিএইচডিতে ১৪০০ লিরা (যা বাংলাদেশী টাকায় ১৫১৪৩ টাকা)

স্কলারশিপের জন্য আবেদনের সময়সীমা:
জানুয়ারি মাসে ওয়েবসাইটে ঘোষণা দেওয়া হয়। ফেব্রুয়ারি থেকে আবেদন করার সময় শুরু হয়। মার্চ বা মে মাসে শেষ হয়।

স্কলারশিপেরর জন্য আবেদনের প্রক্রিয়া:
ওয়েবসাইটে একাউন্ট খুলে আবেদন করতে হয়। ওয়েবসাইট লিংক- https://www.turkiyeburslari.gov.tr/en/english-home/

বাচাই প্রক্রিয়া:
প্রাথমিক বাচাইয়ে কৃর্তকার্য হলে আবেদনের এক মাসের মধ্যে ভাইভা বা মৌখিক পরীক্ষা নেওয়া হয় বাংলাদেশেই। জুলাই বা আগষ্টে ফলাফল ঘোষণা করা হয়।

তুরস্কের সেরা ৭টি বিশ্ববিদ্যালয়-
১) Middle East Technical University
২) Boğaziçi University
৩) Istanbul University
৪) Ankara University
৫) Gazi University
৬) Hacettepe University
৭) Anadolu University

আশা করি, সকলের সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছি। [স্কুল অব ইঞ্জিনিয়ার্স ফেসবুক পেজ থেকে]

লেখক: প্রাক্তন শিক্ষার্থী, আঙ্কারা বিশ্ববিদ্যালয়, তুরস্ক।

ব্যানার টানানোকে কেন্দ্র করে ঢাবিতে ছাত্রদল ও হল সংসদের মাঝ…
  • ০৬ মে ২০২৬
হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান শুরু যুক্তরাষ্ট্রের
  • ০৬ মে ২০২৬
চরফ্যাশনে ৭ সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
  • ০৬ মে ২০২৬
রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকযুদ্ধে নিহত ১
  • ০৬ মে ২০২৬
ক্লাস শুরুর আগেই দুই মাসের সেশনজটে জাবির প্রথম বর্ষের শিক্ষ…
  • ০৬ মে ২০২৬
রাজনীতি নিষিদ্ধের দাবি জানানোয় তিন ছাত্রী বহিষ্কার, রাতে উত…
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9