আল-আজহার বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ পেলেন ১২ বাংলাদেশি

২৬ সেপ্টেম্বর ২০২০, ০৮:০৭ PM
আল-আজহার বিশ্ববিদ্যালয়

আল-আজহার বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তির আওতায় ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ও মাস্টার্স পর্যায়ের বৃত্তি পেয়েছেন বাংলাদেশের ১২ শিক্ষার্থী। মাস্টার্স ও আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে এই শিক্ষার্থীরা বৃত্তি পেয়েছেন। ২২ সেপ্টেম্বরে মনোনীত মোট ১২ শিক্ষার্থীর নাম প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে, আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে বৃত্তি পেয়েছেন মো. রাকিবুল হাসান, মো. রাজীব হাসান রানা, মুহাম্মদ সিফাত উল্লাহ, মাহমুদুর রহমান, শাহ গোলাম দস্তগির তৌহিদুল ইসলাম, মোহাম্মদ মুয়াজ, হাসান আহমেদ, এনামুল হাসান ও মীর সাকিব খলিল।

আল-আজহার বিশ্ববিদ্যালয় অন্যতম সেরা শিক্ষাকেন্দ্র হিসেবে বিবেচ্য। ফাতেমি খিলাফতের সময় ৯৭১ খ্রিষ্টাব্দে কোরআন ও ইসলামি আইনশিক্ষার জন্য এই শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছিল। বর্তমানে সেক্যুলার বিষয়াদিও কারিকুলামে সন্নিবেশিত আছে।

মিসরের সাবেক প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের ১৯৬১ সালে আল-আজহারকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করেছিলেন এবং অনেক সেক্যুলার বিষয়ও এর অন্তর্ভুক্ত হয়। যেমন ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, ফার্মাসি, মেডিসিন, প্রকৌশল, কৃষি ইত্যাদি। মিসরের বাইরে ফিলিস্তিনের গাজা এবং কাতারের দোহায় আল–আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা রয়েছে।

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
  • ১৫ মার্চ ২০২৬
কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, পদ ১৯১, আবেদন এইচএসসি-এসএ…
  • ১৫ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের আবেদনের সময় পেছাচ্ছে
  • ১৫ মার্চ ২০২৬
নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত প্রয়োজন বিবেচন…
  • ১৫ মার্চ ২০২৬
‘গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন’ নিয়ে ডাকসুর স্মৃতি ল…
  • ১৫ মার্চ ২০২৬
দশম শ্রেণিতে ‘কোটিপতি’, লাখো শিক্ষার্থীর প্রেরণা রবি এখন আই…
  • ১৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence