খুলনায় শিক্ষার্থী পরামর্শ কেন্দ্র খুলল যুক্তরাষ্ট্র

২৫ নভেম্বর ২০১৯, ০৭:০০ PM

ইন্টারন্যাশনাল এডুকেশন উইক (আইইডব্লিউ) উদযাপন উপলক্ষে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস সোমবার খুলনার আমেরিকান কর্নারে নতুন একটি এডুকেশনইউএসএ (এডইউএসএ) শিক্ষার্থী পরামর্শ কেন্দ্র সেন্টার চালু করেছে। নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে এ পরামর্শ কেন্দ্র।

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নতুন এডইউএসএ পরামর্শ কেন্দ্রটিতে একজন পূর্ণকালীন পরামর্শক থাকবেন। এখানে যুক্তরাষ্ট্রে শিক্ষার সুযোগ বিষয়ে বিনামূল্যে গ্রুপভিত্তিক আলোচনা হবে। এছাড়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ব্যক্তিগতভাবে পরামর্শ দেয়া হবে। শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেয়া হবে এ সেবা।’

‘নতুন একটি এডইউএসএ কেন্দ্র স্থাপন ও পূর্ণকালীন পরামর্শক নিয়োগ গুরুত্বপূর্ণ শিক্ষা অঞ্চল খুলনায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার শিক্ষা সংযোগকে সম্প্রসারিত করবে। খুলনায় রয়েছে কিছু এসটিইএম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশলবিদ্যা ও গণিত) বিষয়ের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসহ অনেকগুলো নামী শিক্ষায়তন।’

‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শিক্ষা বিষয়ক বিনিময় এগিয়ে নেয়া ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের অন্যতম কৌশলগত অগ্রাধিকার। আন্তর্জাতিক শিক্ষা বিনিময় উভয় দেশ ও জনগণকে উপকৃত করে। এটি বুদ্ধিবৃত্তিক ও আন্তঃসাংস্কৃতিক সম্পদ বৃদ্ধির পাশাপাশি বাণিজ্যিক ও পেশাগত যোগাযোগ বাড়ায়। এছাড়া শিক্ষার্থীদের আন্তর্জাতিক চাকরির বাজারে প্রবেশ করা আর আজকের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর সমাধানের জন্য তৈরি হতে সাহায্য করে।’

‘যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা সাম্প্রতিকতম শিক্ষাবর্ষে (২০১৮/২০১৯) ৮ হাজার ২৪৯ এ উঠেছে। তথ্যটি ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সচেঞ্জ বিষয়ক ২০১৯ সালের ‘ওপেন ডোরস’ রিপোর্টের। যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীর এ হার সর্বকালের সর্বোচ্চ। এতে দেখা যাচ্ছে, ২০১৮ সালের রিপোর্টের তুলনায় বাংলাদেশি শিক্ষার্থী ১০ শতাংশ বেড়েছ। আর ২০০৯ সাল থেকে তা বেড়ে হয়েছে তিনগুণের বেশি। উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এখন শীর্ষ ২০ এর মধ্যে। আবার বাংলাদেশই শীর্ষ ২৫ এর মধ্যে একমাত্র দেশ যাদের ২০১৮ সালের রিপোর্টের পর থেকে শিক্ষার্থীর সংখ্যায় দুই অঙ্কের প্রবৃদ্ধি ঘটেছে। এ দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শীর্ষে। যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত মোট ৮ হাজার ২৪৯ জন বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে ৫ হাজার ২৭৮ জন ¯œাতক পর্যায়ে পড়ছে যা ২০১৭/২০১৮ শিক্ষাবর্ষের তুলনায় ১৩ দশমিক ৫ শতাংশের বেশি।’

‘এডুকেশনইউএসএ যুক্তরাষ্ট্রে লেখাপড়া সংক্রান্ত তথ্যের বিষয়ে পররাষ্ট্র দপ্তরের নিজস্ব কার্যালয়। বিশ্বজুড়ে বিভিন্ন দেশে রয়েছে এর ৪০০ এর বেশি পরামর্শ কেন্দ্র। বাংলাদেশে এডুকেশনইউএসএর কাজ হচ্ছে যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ সংক্রান্ত তথ্য বিনামূল্যে সরবরাহ করা। বাংলাদেশের বিভিন্নস্থানে থাকা পরামর্শ কে›ন্দ্রগুলোতে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ পাওয়া যায়। এই কেন্দ্রগুলো রয়েছে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টার, ধানমন্ডির এডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড দি আর্টস এবং চট্টগ্রাম ও খুলনার আমেরিকান কর্নারে। এসব কেন্দ্রে প্রশিক্ষিত পরামর্শকেরা বিনামূল্যে গ্রুপভিত্তিক আলোচনা করেন এবং শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যক্তিগতভাবে কাউন্সেলিং করেন। এছাড়া সিলেট ও রাজশাহীর আমেরিকান কর্নারে এডুকেশনইউএসএ রেফারেন্স লাইব্রেরি এবং দূর পরামর্শ সুবিধা পাওয়া যায়।’

ব্যানার টানানোকে কেন্দ্র করে ঢাবিতে ছাত্রদল ও হল সংসদের মাঝ…
  • ০৬ মে ২০২৬
হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান শুরু যুক্তরাষ্ট্রের
  • ০৬ মে ২০২৬
চরফ্যাশনে ৭ সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
  • ০৬ মে ২০২৬
রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকযুদ্ধে নিহত ১
  • ০৬ মে ২০২৬
ক্লাস শুরুর আগেই দুই মাসের সেশনজটে জাবির প্রথম বর্ষের শিক্ষ…
  • ০৬ মে ২০২৬
রাজনীতি নিষিদ্ধের দাবি জানানোয় তিন ছাত্রী বহিষ্কার, রাতে উত…
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9