স্কলারশিপে পড়ুন চীনের পিকিং ইউনিভার্সিটিতে, আবাসন-মাসিক উপবৃত্তিসহ থাকছে যেসব সুবিধা

১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ PM
চীনে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই

চীনে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৭-২৮ শিক্ষাবর্ষে স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে চীনের পিকিং ইউনিভার্সিটি। "ইয়েনচিং একাডেমি স্কলারশিপে"-র আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করবে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৬।

পিকিং বিশ্ববিদ্যালয় চীনের সবচেয়ে প্রাচীন ও মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোর একটি। এই বিশ্ববিদ্যালয়টি চীনের শিক্ষা ও রাজনৈতিক সংস্কারে বিশেষ ভূমিকা রেখেছে। দেশটির বেইজিং শহরের হাইডিয়ানে পিকিং বিশ্ববিদ্যালয় অবস্থিত। টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং ও কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি এশিয়ার শীর্ষে রয়েছে। দেশটির বিখ্যাত অনেক ব্যক্তি এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি দেওয়া হবে;

*আবাসন ভাতা;

*মাসিক উপবৃত্তি;

*এক রাউন্ড-ট্রিপ ভ্রমণভাড়ার ব্যবস্থা;

আরও পড়ুন: জার্মানিতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*স্নাতক ডিগ্রিধারী হতে হবে;

*একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে;

*চীনে আন্তবিষয়ক গবেষণায় আগ্রহী হতে হবে;

*নেতৃত্বের গুণাবলি থাকতে হবে;

*একাডেমিক পড়াশোনার বাইরে প্রার্থীদের এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিজে সম্পৃক্ততা থাকতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটি, মিলবে মাসিক ভাতা-আবাসন সুবিধাও

অধ্যয়নের ক্ষেত্র

*ইতিহাস ও প্রত্নতত্ত্ব;

*রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক;

*দর্শন ও ধর্ম;

*অর্থনীতি ও ব্যবস্থাপনা;

*আইন ও সমাজ;

*সাহিত্য ও সংস্কৃতি;

আরও পড়ুন: টিউশন ফি, ভ্রমণ ও জীবনযাত্রার খরচসহ নেদারল্যান্ডসে স্নাতকোত্তরের সুযোগ, করুন আবেদন

দরকারি তথ্য

*অনলাইন আবেদনপত্র;

*ব্যক্তিগত বিবৃতি;

*গবেষণা আগ্রহের বিবৃতি;

*আপডেটেড জীবনবৃত্তান্ত (সিভি);

*অফিশিয়াল ট্রান্সক্রিপ্ট;

*দুটি সুপারিশপত্র;

*ইংরেজিতে দক্ষতা পরীক্ষার সনদ (আইইএলটিএস ৭; টোয়েফেল ১০০);

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ মিলান ইউনিভার্সিটিতে, করুন আবেদন

আবেদনের প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ নভেম্বর ২০২৬।

প্রিলিমিনারি টু মাস্টার্সের উত্তরপত্র পুনর্মূল্যায়ন শুরু ১১…
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির আভাস
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল
  • ০৯ অক্টোবর ২০২৬
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬