স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ জার্মানিতে, করুন আবেদন

০৮ জুলাই ২০২৬, ১০:২৭ PM
জার্মানিতে স্কলারশিপে মাস্টার্সে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই

জার্মানিতে স্কলারশিপে মাস্টার্সে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে জার্মান সরকার। ডাড হেলমুট-শ্মিট মাস্টার্স স্কলারশিপের (DAAD Helmut Schmidt Master’s Scholarship) আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন । আবেদনের শেষ সময় আগামী ৩১ জুলাই ২০২৬।

জার্মানির অন্যতম মর্যাদাপূর্ণ স্কলারশিপ হলো ডাড (DAAD) স্কলারশিপ, যার পূর্ণ রূপ German Academic Exchange Service। এটি ১৯২৫ সালে চালু হয় এবং প্রতি বছর প্রায় দেড় লাখ শিক্ষার্থীকে বিভিন্ন পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য অর্থায়ন করে। উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য এটি একটি দারুণ সুযোগ। ডাড স্কলারশিপ সাধারণত নির্দিষ্ট কিছু বিষয়ের ওপর দেওয়া হয় এবং এটি জার্মান অ্যাকাডেমিক এক্সচেঞ্জ সার্ভিসের অর্থায়নে পরিচালিত হয়। বাংলাদেশের শিক্ষার্থীরাও নিয়মিতভাবে এ স্কলারশিপের মাধ্যমে জার্মানিতে পড়াশোনার সুযোগ পান।

ঘরে বসে আইইএলটিএস প্রস্তুতি নেবেন যেভাবে

সুযোগ-সুবিধা

*টিউশন ফি প্রদান করবে;

*মাসিক ভাতা (৯৯২ ইউরো);

*উপযুক্ত ভ্রমণ ভাতা;

*স্বাস্থ্যবিমা;

*বাড়িভাড়া ও পরিবারের সদস্যদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা;

*অধ্যয়ন ও গবেষণাকাজের জন্য ভর্তুকি;

*৬ মাস মেয়াদি জার্মান ভাষা কোর্স;

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

আবেদনের যোগ্যতা

*সামাজিক বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, আইন, অর্থনীতি, জনপ্রশাসন বা সংশ্লিষ্ট বিষয়ে ভালো ফলসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*সবশেষ ডিগ্রি প্রাপ্তির ৬ বছরের মধ্যে আবেদন করতে হবে;

*প্রার্থীকে উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে;

*আবেদন ইংরেজি অথবা জার্মান ভাষায় করতে হবে;

*আবেদনপত্রের সঙ্গে সার্টিফিকেটসহ অন্যান্য ডকুমেন্ট পাঠাতে হবে;

আরও পড়ুন: হিউম্যান রাইটস স্কলারশিপ নিয়ে পড়ুন মেলবোর্ন ইউনিভার্সিটিতে, করুন আবেদন

আবেদন যেভাবে

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ জুলাই ২০২৬।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬