৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছে সরকার, বাড়ল আবেদনের সময়

১৫ জুন ২০২৬, ০৬:৫১ PM
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট © সংগৃহীত

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের চলমান উপবৃত্তির আবেদনের সময় বাড়িয়েছে সরকার। আগামী ২৫ জুন পর্যন্ত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এর আগে, গতকাল রবিবার (১৪ জুন) আবেদনের সময় শেষ হয়েছে। 

সোমবার (১৫ জুন) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়,  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীন দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৬ খ্রিষ্টাব্দে মাধ্যমিক ও সমমান পর্যায়ে ৬ষ্ঠ-১০ম শ্রেণিতে ভর্তিকৃত ও অধ্যনরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে www.eservice.pmeat.gov.bd/admission এ লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে।

উপবৃত্তি পেতে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এগুলো হলো-মেধাবী হিসেবে শিক্ষার্থীর পূর্বের শ্রেণিতে শতকরা ন্যূনতম ৬০ নম্বরপ্রাপ্ত অথবা জিপিএ ৫ এর ক্ষেত্রে ৩ দশমিক ৫০ প্রাপ্তির কপি আপলোড করতে হবে। এতিম শিক্ষার্থী, প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিভাবক, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী ও অভিভাবক, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান, হতদরিদ্র শিক্ষার্থী (অভিভাবক নিম্ন আয়ের শ্রমিক) এবং ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ অনুযায়ী ২০তম গ্রেডের সরকারি কর্মচারীর সন্তান ভর্তি সহায়তার আবেদনের ক্ষেত্রে এর সমর্থনে প্রমাণকের কপি আবশ্যিকভাবে আপলোড করতে হবে, বাবা-মা বা অভিভাবকের বাৎসরিক আয় তিন লাখ টাকা বা তার কম হতে হবে; শিক্ষার্থী হতদরিদ্র পরিবারের সন্তান মর্মে ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের কপি আপলোড করতে হবে এবং ট্রাস্ট থেকে নির্ধারিত ফরমে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়ন, শিক্ষার্থীর জন্মনিবন্ধন কপি, পিতা ও মাতার এনআইডি কপি, শিক্ষার্থীর ১ কপি ছবি এবং শিক্ষার্থী অথবা বাবা বা মার অনলাইন ব্যাংক একাউন্টের তথ্যের স্পষ্ট কপি আবশ্যিকভাবে আপলোড করতে হবে। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কার্যক্রমটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হওয়ায় আবেদনের হার্ড কপি ট্রাস্টে প্রেরণের প্রয়োজননেই। ভর্তি  সহায়তা সংক্রান্ত হেল্পলাইন: ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬ (অফিস চলাকালীন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত)।     

ফেসবুকে পোস্ট দেওয়ায় শিক্ষককে শোকজ মাউশির
  • ০৩ আগস্ট ২০২৬
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে স্নাতকোত্তর ও এমবিএ পড়া…
  • ০৩ আগস্ট ২০২৬
বিশ্ববাজারে তেলের দামে বড় ধস
  • ০৩ আগস্ট ২০২৬
সুদানে আদালতে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ৩৫
  • ০৩ আগস্ট ২০২৬
ছাত্র-জনতা অংশগ্রহণে স্মরণকালের দীর্ঘ বিক্ষোভ মিছিল করেছিল …
  • ০৩ আগস্ট ২০২৬
বিশ্বকাপের পর এবার চেলসিতে বার্কোর নতুন অধ্যায়
  • ০৩ আগস্ট ২০২৬