অনার্স পড়ুয়াদের উপবৃত্তি দিচ্ছে সরকার, বাড়ল আবেদনের সময় 

১৫ জুন ২০২৬, ০৩:২৭ PM
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট © সংগৃহীত

স্নাতক (পাস) ও সমমান পর্যায়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ২৫ জুন পর্যন্ত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এর আগে, গতকাল রবিবার (১৪ জুন) আবেদনের সময় শেষ হয়েছে। 

সোমবার (১৫ জুন) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ২০২৩–২৪ (ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষ) শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য সুবিধা দেয়ার জন্য নির্ধারিত সময়সূচি ও নির্দেশিকা অনুসারে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের থেকে ‘ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ https://estipend.pmeat.gov.bd লিংক-এ প্রবেশ করে নির্দিষ্ট তারিখ ও সময়ের মধ্যে আবেদন এন্ট্রি ও forward করার জন্য আহ্বান করা হয়েছে। 

এতে আরও বলা হয়, ‘স্নাতক ও সমমান পর্যায়ের উপবৃত্তি প্রদান নির্দেশিকা, ২০২২’ অনুযায়ী শর্ত প্রতিপালন করতে হবে। স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে (ডিগ্রি ও ফাজিল ১ম বর্ষ) শিক্ষার্থীদের https://estipend. pmeat.gov.bd লিংকের মাধ্যমে চলমান অনলাইন আবেদনের সময় ১৪ জুনের পরিবর্তে ২৫ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হলো। সফটওয়্যারে এন্ট্রি করা শিক্ষার্থীদের আবেদনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কর্তৃক PMEAT'র 'ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম' সফটওয়্যারে forward করার সময় ২১ জুনের পরিবর্তে ২৫ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হলো। শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের www.pmeat gov.bd ওয়েবসাইট এবং PMEAT- এর ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কার্যক্রমটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হওয়ায় আবেদনের হার্ড কপি ট্রাস্টে প্রেরণের প্রয়োজন নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের উপবৃত্তি সংক্রান্ত হেল্পলাইনঃ ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬ (অফিস চলাকালীন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত)। 

স্পেন-পর্তুগাল ম্যাচে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার
  • ০৬ জুলাই ২০২৬
যুবককে অপহরণের ঘটনায় বিএনপি সভাপতিসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা
  • ০৬ জুলাই ২০২৬
চসিক মেয়রের দাবি— দুই দিনের বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, অথচ ২…
  • ০৬ জুলাই ২০২৬
দিনাজপুর বোর্ডে এইচএসসি ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ২৮৫২, বহি…
  • ০৬ জুলাই ২০২৬
এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশ চলাকালে বিস্ফোরণ
  • ০৬ জুলাই ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী উপাচার্য বদরুজ্জামান ভূঁ…
  • ০৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence