বিনা মূল্যে স্নাতকোত্তর করুন থাইল্যান্ডে, মাসিক ভাতা-আবাসনসহ মিলবে নানা সুবিধা

০৮ জুন ২০২৬, ০৮:১৪ PM
থাইল্যান্ডে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই

থাইল্যান্ডে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে দুই বছর মেয়াদী স্নাতকোত্তরের সুযোগ দিচ্ছে থাইল্যান্ডের চুলাভর্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ আগস্ট ২০২৬।

চুলাভর্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট (CGI) ২০০৫ সালে প্রফেসর ড. হার রয়্যাল হাইনেস প্রিন্সেস চুলাভর্ন মাহিদলের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এটি একটি মাল্টিডিসিপ্লিনারি স্নাতকোত্তর অ্যাকাডেমিক ইনস্টিটিউট, যেখানে চুলাভর্ন রিসার্চ ইনস্টিটিউট, থাইল্যান্ডের অন্যান্য নেতৃস্থানীয় বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক অ্যাকাডেমিক প্রতিষ্ঠানের ফ্যাকাল্টি সদস্যরা যুক্ত আছেন।

সুযোগ-সুবিধা

*টিউশন ফি ও অন্যান্য অ্যাকাডেমিক খরচ প্রদান;

*ভিসা ফি প্রদান;

*মাসিক ভাতা প্রদান;

*রাউন্ড এয়ার ট্রিপের সুবিধা প্রদান;

*বিনা খরচে আবাসন সুবিধা প্রদান;

*শিক্ষাসামগ্রী ক্রয়ের জন্য আলাদা ভাতা প্রদান;

*হেলথ ইনস্যুরেন্স, ভিসা ফি-সহ অন্যান্য সুবিধা প্রদান;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ মেলবোর্ন ইউনিভার্সিটিতে, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*আবেদনকারীর বয়স ৩০ বছরের কম হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে (আইইএলটিএস বা টোফেল সনদ);

*অন্তত চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে ও সিজিপিএ ন্যূনতম ২.৭৫/৪.০ থাকতে হবে;

*যে প্রোগ্রামে আবেদন করতে চান, সেই প্রোগ্রামের দেওয়া অন্যান্য শর্ত পূরণ করতে হবে;

আরও পড়ুন: রোডস স্কলারশিপে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, করুন আবেদন

যেসব বিষয়ে আবেদন করা যাবে

১. বিজ্ঞান: রসায়ন, জীববিজ্ঞান, আণবিক জীববিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান;

২. চিকিৎসা বিজ্ঞান: মেডিসিন, চিকিৎসা প্রযুক্তি, ফার্মাসি বা ফার্মাসিউটিক্যাল সায়েন্স;

৩. ফলিত জৈবিক বিজ্ঞান: পরিবেশগত স্বাস্থ্য;

প্রয়োজনীয় নথিপত্র

*আবেদন ফরম;

*সম্পূর্ণ অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*তিনটি সুপারিশপত্র;

*মেডিকেল রিপোর্ট;

*স্টেটমেন্ট অব পারপাস;

*আবেদনকারীর ছবি;

*অন্যান্য নথিপত্র (যদি থাকে);

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

আবেদনপদ্ধতি

আবেদনকারীদের চুলাভর্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট গ্র্যাজুয়েট স্কলারশিপ প্রোগ্রামের আবেদন ফর্ম পূরণ করে নথিগুলো জমা দিতে হবে।

ধাপ ১: আবেদনপত্রের স্ক্যান ফাইল ও প্রয়োজনীয় সব নথি ই-মেইল করতে হবে:
? [email protected]

ধাপ ২: উল্লেখিত ঠিকানায় ডাক পরিষেবার মাধ্যমে মূল সব নথি পাঠাতে হবে।

চুলাভর্ন রয়্যাল অ্যাকাডেমি,

চুলাভর্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট (CGI Scholarship Program)

906 কামফাংফেট 6 রোড, তালাত ব্যাং খেন, লক্ষী, ব্যাংকক 10210।

আবেদন ফরম পেতে ও বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন।

ইউনিভার্সিটির ওয়েবসাইট লিংক https://www.cgi.ac.th/

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ আগস্ট ২০২৬।

মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা প্রাণঘাতী ইনজেকশন, তবুও বেঁচে গ…
  • ০২ অক্টোবর ২০২৬
বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি, যুবদলের বহিষ্…
  • ০২ অক্টোবর ২০২৬
এলএলবি প্রথম পর্বের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০২ অক্টোবর ২০২৬
রোনালদোকে ছাড়াই বড় জয় পেল পর্তুগাল
  • ০২ অক্টোবর ২০২৬
বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক
  • ০২ অক্টোবর ২০২৬
ব্যস্ত নগরজীবনে কিছুটা সময় প্রকৃতির মাঝে, কমতে পারে মানসিক …
  • ০২ অক্টোবর ২০২৬