এসএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে ডাচ-বাংলা ব্যাংক

০৭ মে ২০১৯, ০১:৪৩ PM

© লোগো

২০১৯ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করেছে বেসরকারি ডাচ-বাংলা ব্যাংক। শিক্ষার্থীরা ৮ মে থেকে আবেদন করতে পারবে। চলবে ১৩ জুন পর্যন্ত।

আজ মঙ্গলবার ব্যাংকটির পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়, ডাচ-বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।

শিক্ষার্থীরা http://app.dutchbanglabank.com/DBBLScholarship এই লিঙ্ক থেকে আবেদন করতে পারবে।

বিস্তারতি দেখুন বিজ্ঞপ্তিতে

 

ট্যাগ: বৃত্তি
আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬