শিক্ষার্থীদের বৃত্তি দিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশেষ নীতিমালা

০৮ অক্টোবর ২০২৫, ০৯:১০ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কমিটিতে ‘বিশেষ বৃত্তি নীতিমালা’ অনুমোদিত হয়েছে। শিক্ষার্থীরা আগামী ৯ অক্টোবর থেকে ২৩ অক্টোবরের মধ্যে এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

বুধবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে থাকা রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা https: //scholarship.jnu.ac.bd লিংকে গিয়ে সংযুক্ত ফরম অনুযায়ী তথ্য পূরণ করে আবেদন সম্পন্ন করতে পারবে। প্রথমে শিক্ষার্থীদের স্টুডেন্ট আইডিতে লগ ইন করতে হবে। তারপর অ্যাপ্লাই ফর জেএনইউ স্কলারশিপ অপশনে গিয়ে ফরমের প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।

আরও বলা হয়েছে, আবেদনের সঙ্গে শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের কপি; শিক্ষার্থীর আইডি কার্ডের কপি; শিক্ষার্থীর পিতা/মাতা/অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের কপি; পরিবারের আয় সনদ (সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সেলর/চাকুরিরত হলে নিয়োগকারী কর্তৃপক্ষ প্রদত্ত); বাসা/মেস ভাড়ার সর্বশেষ মাসের রশিদ (মেস/ভাড়া বাসায় থাকলে) এসব প্রমাণাদি সংযুক্ত করতে হবে।

বিজ্ঞপ্তি দেখুন এখানে

‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা খাবারে যে ভুলগুলো করবেন না
  • ১৪ নভেম্বর ২০২৬
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোয় সাড়ে ১৬ হাজার আসন, কোন বিশ্ববিদ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘থেমে যাওয়া ভালো’— চিরকুটসহ বিএনপি নেতার বাড়ির পাশে বোমাসদৃ…
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার দেবে বিসিক, আবেদন শুরু
  • ১৪ নভেম্বর ২০২৬
রাজধানীতে চাঁদার দাবিতে রেস্টুরেন্টে গুলির অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950