ডেঙ্গু জ্বরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মৃত্যু

০৮ অক্টোবর ২০২৫, ০৮:০৯ PM
সানজিদা ইসলাম

সানজিদা ইসলাম © সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত হয়ে সানজিদা ইসলাম নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক এক শিক্ষার্থী মারা গেছেন। আজ বুধবার (৮ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৪তম ব্যাচের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, তিনদিন আগ থেকে জ্বরে ভুগছিলেন সানজিদা। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢামেকে স্থানান্তরিত করা হয়। এরপর আইসিইউতে নেওয়ার ২০-২৫ মিনিট পর তার মৃত্যু হয়। তার শেষ ইচ্ছা অনুযায়ী, স্বামীর বাড়ি মেহেরপুরে তাকে দাফন করা হবে।

এ বিষয়ে তার স্বামী তাজ বলেন, দীর্ঘদিন ধরে সানজিদার জ্বর আসা-যাওয়া করতো। একই সঙ্গে গত কয়েক মাস ধরে তার রক্তের ইনফেকশনের চিকিৎসা চলছিল। আজ (বুধবার) হঠাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

তিনি আরও বলেন, গত দুদিনে ৩-৪টা হাসপাতাল পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ ঢামেকে আইসিইউতে নেওয়ার পর ডেঙ্গু পজিটিভ আসে। এরই মধ্যে সানজিদা আমাদের ছেড়ে চলে যায়।

কালার পেপারে ছাপা হবে নতুন ৪ পাঠ্যবই
  • ০৪ অক্টোবর ২০২৬
পে স্কেলের পে ফিক্সেশন শুরু কাল, তথ্য ভুল হলে যা করবেন
  • ০৪ অক্টোবর ২০২৬
এলপিজির দাম ফের বাড়ল আড়াইশর বেশি
  • ০৪ অক্টোবর ২০২৬
দেশের ৩০ হাজার ৭৮৩ স্কুল-কলেজ-মাদ্রাসা জাতীয়করণের দাবি, প্র…
  • ০৪ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে ঢাবি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, উপাচার্যের শোক
  • ০৪ অক্টোবর ২০২৬
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬