অনার্স পড়ুয়াদের ‍শিক্ষাবৃত্তি দিচ্ছে প্রাইম ব্যাংক

১২ এপ্রিল ২০১৯, ০১:০২ PM

স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি দেবে প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংক লিমিটেডের CSR কার্যক্রমের আওতায় প্রাইম ব্যাংক ফাউন্ডেশন ২০০৭ সাল থেকে দরিদ্র ও মধ্যবিত্ত মেধাবী শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি প্রদান করে আসছে।

আবেদনের যোগ্যতাঃ
• কেবলমাত্র ২০১৭ বা ২০১৮ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত হতে হবে।
• এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত মোট জিপিএ কমপক্ষে ৯:০০ থাকতে হবে।
• অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ ১০,০০০ টাকা বা তার নিচে হতে হবে।
• অন্য কোন উৎস (সরকারী/বোর্ড বৃত্তি ব্যতীত) থেকে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী এই বৃত্তির জন্য বিবেচিত হবে না।

আবেদনের নিয়মাবলীঃ
• আবেদনের সাথে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সনদ ও নম্বরপত্রের ফটোকপি, সদ্য তােলা দুই কপি রঙ্গিন ছবি এবং পৌরসভা/ইউনিয়ন পরিষদ প্রধান/ ওয়ার্ড কাউন্সিলর বা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক অভিভাবকের আয়ের সনদপত্র সংযুক্ত করতে হবে।
• খামের উপর “শিক্ষা বৃত্তির জন্য আবেদন-২০১৯” কথাটি উল্লেখ করতে হবে।
• ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে।
• বৃত্তি মনােনয়নে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।

বৃত্তির অন্যান্য বৈশিষ্ট্যঃ
• হতদরিদ্র (যেমনঃ প্রান্তিক কৃষক/ভূমিহীন/গৃহহীন/দিনমজুর/ভিক্ষাবৃত্তি/নদীভাঙ্গন কবলিত/মঙ্গাপিড়ীত/ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত/রিকশা বা ভ্যান চালক/ভিজিডি-ভিজিএফ কার্ডহােল্ডার/ক্ষুদ্র ঋন গ্রহিতা/গৃহপরিচারিকা ইত্যাদি), এতিম, শারীরিক প্রতিবন্ধী, অসচ্ছল মুক্তিযোদ্ধার সন্তান বা তাদের বংশধর, আদিবাসী অনগ্রসর সমাজ, স্বামী পরিত্যাক্তা মায়ের সন্তান, নার্সিং ও কারিগরি শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্ধারিত যােগ্যতা কিছুটা শিথিলযােগ্য।

আবেদনপত্র পাঠানাের সময়সীমা ও ঠিকানাঃ যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্র আগামী ১৬ মে, ২০১৯ তারিখের মধ্যে “প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রাইম ব্যাংক ফাউন্ডেশন, বাড়ী নং-১০ (২য় তলা), রােড নং – ১৯/এ ব্লক-ই, বনানী, ঢাকা-১২১৩” ঠিকানায় পৌঁছাতে হবে।

আবেদন ফরম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ট্যাগ: বৃত্তি
ব্যানার টানানোকে কেন্দ্র করে ঢাবিতে ছাত্রদল ও হল সংসদের মাঝ…
  • ০৬ মে ২০২৬
হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান শুরু যুক্তরাষ্ট্রের
  • ০৬ মে ২০২৬
চরফ্যাশনে ৭ সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
  • ০৬ মে ২০২৬
রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকযুদ্ধে নিহত ১
  • ০৬ মে ২০২৬
ক্লাস শুরুর আগেই দুই মাসের সেশনজটে জাবির প্রথম বর্ষের শিক্ষ…
  • ০৬ মে ২০২৬
রাজনীতি নিষিদ্ধের দাবি জানানোয় তিন ছাত্রী বহিষ্কার, রাতে উত…
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9