এইচএসসি ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি দেবে ব্রাহ্মণবাড়িয়া সমিতি

২৭ জুলাই ২০২৫, ০৯:৪৬ AM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০৬:১০ PM
শিক্ষাবৃত্তি দেবে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি

শিক্ষাবৃত্তি দেবে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি © সম্পাদিত

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসি ও সমমান, স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি। এ জন্য জেলার স্থায়ী অধিবাসী ছাত্র-ছাত্রীদের নিকট হতে বৃত্তির জন্য নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা হয়েছে। আজ রবিবার (২৭ জুলাই) থেকে এ প্রক্রিয়া শুরু হচ্ছে। 

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃত্তির জন্য বিবেচিত হতে ২০২৩ ও ২০২৪ সালের এসএসসি-এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৪.৫০ পেতে হবে। আর ২০২২ ও ২০২৩ সালের স্নাতক ও সমমানের পরীক্ষায় পেতে হবে সিজিপিএ-৩.৫০।

বৃত্তির ফরম সমিতির ওয়েবসাইট (www.bbzsamitydhaka.org) থেকে ডাউনলোড করতে হবে। বৃত্তি পেতে আগ্রহী শিক্ষার্থীদের আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে সমিতির ঠিকানায় ডাকযোগে অথবা ই-মেইলে ([email protected]) পাঠাতে বলা হয়েছে।

আরও পড়ুন: কৃষির ৯ বিশ্ববিদ্যালয়ে শূন্য আসনের পাঁচ গুণ শিক্ষার্থী রেখে ফলাফল প্রকাশ

আবেদনের সময়সীমা ২৭ জুলাই থেকে ২১ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত। সমতিরি সভাপতি এম এ খালেক এবং সাধারণ সম্পাদক মো. খালেদ হোসেন মাহবুব শ্যামল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১২ বছর ধরে প্রভাষক বিসিএস শিক্ষা ক্যাডাররা, পদোন্নতির উদ্যো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9