বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন ইউরোপের দেশ স্লোভেনিয়ার সেরা নয় স্কলারশিপ সম্পর্কে

০৩ জুলাই ২০২৫, ১০:৩৬ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৭:৪৩ PM
স্লোভেনিয়ায় স্কলারশিপে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইলে জেনে নিন সেরা নয় স্কলারশিপ সম্পর্কে

স্লোভেনিয়ায় স্কলারশিপে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইলে জেনে নিন সেরা নয় স্কলারশিপ সম্পর্কে © প্রতীকী ছবি

ইউরোপের ছোট অথচ মনোরম একটি দেশ স্লোভেনিয়া। আল্পস পর্বতমালা, হ্রদ, ব্রাউন বিয়ার এবং স্কি রিসোর্টের জন্য এটি যেমন পর্যটকদের কাছে জনপ্রিয়, তেমনি শিক্ষাক্ষেত্রেও দেশটির অবস্থান এখন অনেক উন্নত। বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, গবেষণামূলক শিক্ষা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশ—সব মিলিয়ে স্লোভেনিয়া এখন উচ্চশিক্ষার আকর্ষণীয় গন্তব্য।

স্লোভেনীয় ভাষা দেশটির রাষ্ট্রভাষা হলেও অধিকাংশ মানুষই ইংরেজি বলতে পারেন, ফলে বিদেশি শিক্ষার্থীদের জন্য এটি এক অনুকূল পরিবেশ।

চলুন জেনে নিই স্লোভেনিয়ার ৯টি সেরা সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপ সম্পর্কে—

১. প্রিমর্স্কা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ 

স্লোভেনিয়ার একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে ইউনিভার্সিটি অব প্রিমর্স্কা। এটি দেশটির কোপার অঞ্চলে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টি ছয়টি অনুষদ এবং একটি কলেজে বিভক্ত। এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ প্রদান করে থাকে। নির্বাচিত শিক্ষার্থীদের জন্য প্রদান করে ২২০০–৫৫০০ ইউরো ।

২. লুব্লিয়ানা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ 

ইউনিভার্সিটি অব লুব্লিয়ানা স্লোভেনিয়ার প্রাচীনতম ও বৃহত্তম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ৩৮ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন। বিশ্ববিদ্যালয়টিতে মানবিক, বিজ্ঞান এবং প্রযুক্তির পাশাপাশি মেডিসিন, ডেন্টাল ও পশুচিকিৎসা বিজ্ঞানে পড়াশোনার সুযোগ রয়েছে। এটি ছাড়াও  বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে বিভিন্ন ধরনের স্কলারশিপ। যেমন: জোইস স্কলারশিপ, পিএইচডির জন্য স্কলারশিপ।

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

৩. বিলাটেরাল স্কলারশিপ

এ স্কলারশিপ আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। নির্বাচিত শিক্ষার্থীদের মাসিক ৩০০ ইউরো ছাড়াও বিনা মূল্যে আবাসনব্যবস্থা, খাদ্যভাতা, মৌলিক স্বাস্থ্যবিমা প্রদান করে থাকে। 

৪. জিইএ কলেজ স্কলারশিপ

স্লোভেনিয়ার বিশ্ববিদ্যালয়ে এ স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীরা উদ্যোক্তা এবং ব্যবস্থাপনায় স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ ডিগ্রির মেয়াদ ৩ বছর। স্কলারশিপের পুরো সময়ে প্রতিবছর শিক্ষার্থীদের জন্য প্রদান করে ১ লাখ ৫৯ হাজার টাকা।

৫. ইউরোপীয়ান কংগ্রেস অব ম্যাথমেটিক্যাল স্কলারশিপ

সম্পূর্ণ অর্থায়িত এ স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীরা গণিতে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। রয়েছে বিনা মূল্যে আবাসনব্যবস্থার সুযোগ।

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন ফিনল্যান্ডে ভর্তির দরকারি তথ্য

৬. জোজেফ স্টেফান ইনস্টিটিউট পিএইচডি ফেলোশিপ

এ ফেলোশিপের আওতায় শিক্ষার্থীরা পরিবেশবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। নির্বাচিত শিক্ষার্থীরা মাসিক ১ লাখ সাড়ে ৩২ হাজার টাকা পাবেন। এ ফেলোশিপের মেয়াদ তিন বছর। এ সময়ে সব ধরনের টিউশন ফি মওকুফ করা হবে।

৭. আইইডিসি ব্লেড স্কুল অব ম্যানেজমেন্ট স্কলারশিপ

আইইডিসি ব্লেড স্কুল অব ম্যানেজমেন্ট স্লোভেনিয়ায় অবস্থিত একটি ব্যবসায়িক স্কুল। এটি ১৯৮৬ স্লোভেনীয় ব্যবসায়ী সম্প্রদায়ের উদ্যোগে আন্তর্জাতিক নির্বাহী উন্নয়নকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা এক্সিকিউটিভ এমবিএর সুযোগ পাবেন। ৫০ শতাংশ পর্যন্ত টিউশন ফি মওকুফ করা হয় এতে।

৮. স্লোভেনীয় মানবসম্পদ উন্নয়ন স্কলারশিপ

স্লোভেনীয় মানবসম্পদ উন্নয়ন স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ স্কলারশিপটি একাধিক ধরনের হয়ে থাকে।

৯. অ্যাড ফিউচুরা প্রোগ্রাম

এ স্কলারশিপের আওতায় সাধারণত পাঠদানের পাশাপাশি জীবনযাত্রার খরচের ব্যবস্থা রাখা হয়। শিক্ষার্থীরা এ স্কলারশিপের আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি লাভ করতে পারবেন।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২০২
  • ১২ নভেম্বর ২০২৬
২ বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি-গোলাপজল পাঠিয়ে হত্যার হুমকি, …
  • ১২ নভেম্বর ২০২৬
আগুনে পুড়িয়ে উল্লাস করছে, ভেবেছে খুব কষ্ট দিল: নুসরাত তাবাস…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন পে-স্কেলের বেতন-ভাতা আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন জারি, দ…
  • ১২ নভেম্বর ২০২৬
সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাগরিককে দেশে ফিরিয়ে নিচ্ছে শ্রীলঙ…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে বিনোদন ভাতা নিয়ে সরকারের নির্দেশনা
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950