চট্টগ্রাম সমিতি–ঢাকার শিক্ষাবৃত্তির দরখাস্ত আহ্বান

০১ এপ্রিল ২০১৯, ১০:৫৬ PM

© লোগো

দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ব্যবসায় শিক্ষাসহ সাধারণ বিষয়ে স্নাতক পর্যায়ে প্রথম বর্ষে (শিক্ষাবর্ষ: ২০১৮-১৯) অধ্যয়নরত বৃহত্তর চট্টগ্রামের মেধাবী অসচ্ছল শিক্ষার্থীকে তাদের কোর্সের পূর্ণ মেয়াদের জন্য শিক্ষাবৃত্তি দেবে ঢাকার চট্টগ্রাম সমিতি।

চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার যেসব শিক্ষার্থী এসএসসি ও এইচএসসি পরীক্ষায় (ঐচ্ছিক বিষয় ব্যতীত) বিজ্ঞানে জিপিএ-৫, বাণিজ্যে জিপিএ-৪.৫০ ও মানবিকে জিপিএ-৪.০০ রয়েছে, তাঁরা এর জন্য আবেদন করতে পারবেন।

বৃত্তির আবেদনপত্র ১০০ টাকায় সমিতির কার্যালয় অথবা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চট্টগ্রামের চকবাজার শাখা থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া সমিতির ওয়েবসাইট (www.ctgsamitydhaka.org) থেকেও ডাউনলোড করা যাবে।

আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে ফরমে উল্লেখিত তথ্য, প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১৫ মের মধ্যে ‘সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সমিতি-ঢাকা, চট্টগ্রাম ভবন (১০ম তলা), ৩২ তোপখানা রোড, ঢাকা-১০০০’ ঠিকানায় পাঠাতে হবে।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬